Latest Publications

গানের জন্য মন্ত্রিত্ব ছাড়লেন ব্রাজিলের গিলবার্তো গিল


গানে আরো বেশি করে মনোযোগ দিতে সাড়ে চার বছরে মন্ত্রিত্ব ত্যাগ করলেন ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রী বিখ্যাত গায়ক ও সুরকার গিলবার্তো গিল৷ ৬৬ বছর বয়সী গিল ২০০৩ সাল থেকে মন্ত্রির দায়িত্ব পালন করেছেন৷ কিছুদিন ধরেই তিনি বলছিলেন মন্ত্রিত্ব এবং শিল্পীর দায়িত্ব এ দুয়ের সমন্বয় ঘটাতে তিনি হিমশিম খাচ্ছেন৷ গিল বলেছেন, বক্তৃতা দিতে গিয়ে তার কণ্ঠে সমস্যা হচ্ছে৷ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি সেটা গ্রহণও করেছেন৷
২০০৭ সালের শেষ দিকে তিনি দু’বার পদত্যাগের কথা বলেছিলেন প্রেসিডেন্টকে৷ কিন্তু প্রেসিডেন্ট সে সময় তার পদত্যাগপত্র গ্রহণে রাজি ছিলেন না৷ সরকারি কাজে ব্যসত্ম থাকায় তার গান তৈরির কাজ বাধাগ্রসত্ম হচ্ছিল৷ এখন তিনি গান গাইতে বেরিয়ে পড়তে পারবেন৷

number of view: 156

রোবট হৃদয়

কে বলে রোবটের মন নেই? ধুকধুক করছে হৃত্‍পি-৷ হাসছে, কাঁদছে, ভয় পাচ্ছে৷ টের পাচ্ছে মানুষের আবেগ৷ সাড়াও দিচ্ছে৷ লন্ডন রাইন্স মিউজিয়ামের সব চেয়ে বড় আকর্ষণ এখন এই রোবট৷ ভাব জমাতে উপচে পড়ছে শিশুর দল৷ আরেক আকর্ষণ ৬ পায়ের মাকড়সা রোবট ‘হোপড’৷ ছোটদের ভাব বুঝে জবাব দিচ্ছে ভিডিওতে৷ দুই রোবটই বিজ্ঞানীদের বিরাট সাফল্য৷

number of view: 184

মানিকের পদ্মানদীর মাঝি: প্রাকৃত জীবনের শিল্পরূপ – ড. রহমান হাবিব

শ্রমজীবী মানুষের যাপিত জীবনের একটি কর্মমুখর অভয়ারণ্য নির্মাণের স্বপ্ন হোসেন মিয়ার মধ্যে কাজ করেছে৷ মানবের কল্পনা ময়নার সামষ্টিক বাসত্মবতাজনিত জীবনানুষঙ্গের সম্পর্কস্বরূপ হোসেন মিয়ার চরিত্রে অভিব্যক্ত হয়েছে৷মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি (১৯৩৬) উপন্যাসে মানিক ব্যাপক ক্যানভাসে দরিদ্র জেলে সমাজের বাসত্মবতা নিয়ে জীবনচিত্র অঙ্কন করেছেন৷ মানিক মধ্যবিত্ত সমাজের আচরণের মেকিত্ব ও কৃত্রিমতাকে মন থেকে গ্রহণ করেননি বলেই শৈশব থেকেই তিনি দরিদ্র কৃষক জেলেদের সঙ্গে মিশে তিনি তাদের জীবনের অকৃত্রিমতাকে জানতে চেষ্টা করতেন৷ জীবন যেমন জীবনের বাসত্মবিক আকাঙ্ৰা, যেমন সেটিকে কৃত্রিমতার বেড়াজাল ছিন্ন করে অকৃত্রিম স্বাভাবিকতায় মানিক অবলোকন করতে পছন্দ করতেন বলেই জীবনের স্বাভাবিকতাকে ধারণকারী জেলেদের জীবন চিত্রের বাসত্মবতার এবং জীবনাচরণ ও কামনার বিসত্মারকে অকৃত্রিমভাবে তিনি এ উপন্যাসে উপস্থাপন করেছেন৷
কুবের এ উপন্যাসের নায়ক সে জেলে সমাজের একজন প্রতিনিধি স্থানীয় জেলে৷ গণেশ ও কুবের ধনঞ্জয় নামক এক ধনী জেলে, তার নৌকা ও জাল উভয়ই আছে_ সেই ধনঞ্জয়ের নৌকা ও জাল ব্যবহার করে পদ্মা নদীতে মাছ ধরে৷ ধনঞ্জয় নৌকা ও জালের মালিক হওয়ায় সমসত্ম রাত্রির পরিশ্রমে কুবের ও গণেশ যে মাছ ধরে, বিশেষ করে
(more…)

number of view: 168

মা কুকুর ও ব্যাঘ্র শাবক

নবজাত তিন ব্যাঘ্র শাবককে লালন-পালন করছে কুকুর৷ যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেটের সাফারি জুওলজিক্যাল পার্কে এ দৃশ্য চমত্‍কৃত করছে দর্শকদের৷ পার্কের মালিক টম হার্ভি জানান, গত রবিবার তিন শাবককে জন্ম দেয়ার পরই তাদের পরিত্যাগ করে মা বাঘিনী৷ শিশু বাঘগুলো মায়ের খোঁজে সারা পার্ক ঘুরে বেড়াচ্ছিল৷ ব্যাপারটি বুঝতে পেরে ওদের সদ্য প্রসবা একটি মা কুকুরের কাছে নিয়ে আসেন হার্ভি৷ মা কুকুরটি নিজ সনত্মানের মতোই ব্যাঘ্র শাবকগুলোকে দুধ খাওয়াচ্ছে, যত্ন নিচ্ছে, আদর করছে!

number of view: 706

হাই হিল জুতো ও হাই যৌন জীবন : তালেয়া রেহমান

মাত্র ১০ বছর বয়স থেকেই উচু হিল-এর জুতোর প্রতি একটা তীব্র আকর্ষণ ছিল৷ পা খারাপ হয়ে যাবে বলে বাবা কোনোদিনও আমার এ শখ পূরণ করতেন না৷ কিন্তু আমি অন্য আত্মীয়-স্বজনদের কাছে আবদার করে তা আদায় করে নিতাম ঠিকই এবং কড়া শাসন সত্ত্বেও মাঝে মধ্যেই সেসব জুতো পরতাম৷ তারম্নণ্যের সূচনার পর থেকে আজ পর্যনত্ম হাই হিলের প্রতি আকর্ষণ টিকে আছে৷

হাই হিল জুতো সম্বন্ধে সব সময়ই একটা বিজাতীয় ধারণা পোষণ করে আসছে সবাই৷ কিন্তু তা সত্ত্বেও সুসজ্জিত নারীর জন্য এক জোড়া হাই হিল জুতো সাজসজ্জার একটি গুরম্নত্বপূর্ণ আইটেম৷ শারীরিক দৈর্ঘ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই৷ স্বল্প দৈর্ঘ্য বা দীর্ঘাঙ্গী_ উভয় ধরনের নারীর কাছেই (more…)

number of view: 1716

স্ট্রিং থিওরি দিয়ে মহাবিশ্বের রহস্য বের করবেন নিনা আরকানি হামেদ

কোনো স্থানে নিজে উপস্থিত থেকে ভ্রমণ করা যেন এক ধমর্ীয় অনুভূতির মতো প্রেরণা জোগায়, অনত্মত নিনা আরকানি হামেদের কাছে৷
এ এলাকার চারপাশে ছড়িয়ে আছে অজস্র ছোট ছোট খ- টুকরা৷ এখন এ টুকরাগুলো একটা আরেকটার সঙ্গে উচ্চ প্রযুক্তিগত সংঘর্ষ তৈর করবে৷ এ সংঘর্ষ হয়তো নিশ্চিত করবে আরকানি হামেদের ধারণাকে যা প্রকৃতির এক অনাবিষ্কৃত স্বভাবকে তুলে ধরবে তার৷ (more…)

number of view: 193

দিন দিন স্বার্থপর হয়ে উঠছে ওয়েব ব্যবহারকারীরা

গবেষণায় জানা যাচ্ছে, যারা ওয়েব ব্যবহার করে তারা আরো একগুঁয়ে এবং স্বার্থপর হয়ে উঠছে, বিশেষ করে যখন তারা অনলাইনে থাকে৷
বছর ধরে হিসাব অনুসন্ধানের পর ওয়েব গুরম্ন জ্যাকব নেলসন দেখাচ্ছেন, লোকজন যখন অনলাইনে কাজ করে তখন তারা অনেক কম ধৈর্যশীল থাকে৷ (more…)

number of view: 174

অত্যাধুনিক সেতু নির্মাণ করবেন লাদেনের ভাই

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ভাই তারেকের ইচ্ছে, তিনি একটি অত্যাধুনিক সেতু নির্মাণ করবেন, যা শিগগিরই বদলে দেবে বিশ্বের দরিদ্রতম দেশ ইয়েমেনকে৷ তার নির্মাণ সংস্থার সাম্প্রতিক পরিকল্পনা, ইয়েমেন থেকে আফ্রিকারই জিবৌতি শহর পর্যন্ত২৮ দশমিক ৫ কিলোমিটার লম্বা সেতু নির্মাণ করবেন৷ লোহিত সাগরের ওপর দিয়ে গড়া হবে এই সেতু৷ আল নুর ইনভেস্টমেন্ট সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, যেমন তেমন সেতু নয়, ছ’লেনের এই সেতু হবে ‘ঝুলন্তসুয়েজ খালের মতো’৷ গাড়ির সঙ্গে চলবে রেলও৷

number of view: 139

বাজবাহাদুর ও রানী রূপমতীর মান্ডু

মান্ডুকে অনেকেই বলেন রূপমতীর দেশ৷ ভারতের মধ্যপ্রদেশে এই মান্ডু৷ সপ্তম শতাব্দীর প্রথমদিকে খসরম্ন পারভেজের সময় আনন্দদেও রাজপুতের হাতে এই শহরে দুর্গ স্থাপিত হয়৷ দুর্গ থেকেই শহরের গোড়াপত্তন৷ মাওনা নামে এক স্বর্ণকার নাকি পরশপাথর খুঁজে পান৷ তিনি সেটি (more…)

number of view: 151

যমজ শিশুদের একজন কালো একজন ধলো

প্রাণীকুলের জন্ম বড়ই বিচিত্র৷ এর রহস্য উদঘাটন রীতিমতো দুঃসাধ্য ব্যাপার৷ বহু চেষ্টা করেও অনেক সময় প্রাণীকুলের রহস্যঘেরা প্রজনন তথা জন্ম কার্যকারণ হৃদয়ঙ্গম সম্ভব হয় না৷ আর তা যদি স্বাভাবিক নিয়ম পদ্ধতির ব্যতিক্রম হয় তবে তো কথাই নেই৷ চৰু চড়ক গাছ হওয়ার যোগাড় আর কি৷ তেমনই ব্যতিক্রমী দুটি ঘটনা ঘটেছে সম্প্রতি৷ বিষয়টি হলো দুই দম্পতির ঘরে যমজ সনত্মানদের একজন শ্বেতাঙ্গ তো আরেকজন (more…)

number of view: 169