ধূমপান ছাড়তে ট্যাবলেট

যারা সিগারেট ছেড়ে দিতে চান; কিন্তু পারছেন না, তাদের জন্য এবার সুখবর বয়ে এনেছে একটি ট্যাবলেট। ওই ট্যাবলেট গ্রহণ করলে ধীরে ধীরে আপনার সিগারেটের নেশা কেটে যাবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জিনিসটা আর আপনার ঠোঁটে নিতে ইচ্ছে করবে না। পুরো কোর্সের ওই ওষুধের দাম মাত্র ৭০০ টাকা। বাংলা নিউজ।

জাদুকরি ওই ওষুধের নাম ট্যাবেক্স। ৪০ বছর ধরে এই ট্যাবেলট রাশিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে ব্যবহার হচ্ছে। এখন ব্রিটিশ

চিকিৎসকরা এটা তাদের দেশে গ্রহণযোগ্য করতে চাচ্ছেন। কারণ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) দেখেছে, এই ট্যাবলেট সিগারেটের নেশা থেকে মুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করে।
সিগারেট ছেড়ে দেয়ার পুরো কোর্সটি মাত্র চার সপ্তাহের। প্রথম তিনদিন ৬টি করে ট্যাবলেট খেতে হবে। এরপর পর্যায়ক্রমে ট্যাবলেট খাওয়ার হার কমিয়ে দিনে মাত্র ২টি করে খেতে হবে এবং চার সপ্তাহ চলবে এই কোর্স।
সমপ্রতি এনএইচএস নিকোটিন চাহিদা প্রতিরোধে প্যাচ এবং চ্যামপিক্সের ওপর নজর দেয়; কিন্তু দেখা যায়, চ্যামপেক্স আত্মহত্যা প্রবণতা বাড়ায় এবং এটা খুব দামি। এছাড়া এটা মোট ১২ সপ্তাহ খেতে হয় এবং এর দাম ১৬০ পাউন্ড।

ট্যাবেক্স তৈরি হয় সাইটোসিন থেকে। সাইটোসিন নিকোটিনের সম্পূরক রাসায়নিক উপাদান। ল্যাবরনাম (হলুদ ফুল বিশিষ্ট এক প্রকার গাছ) বীজে এই সাইটোসিন পাওয়া যায়।

এর আগে মাদক ওয়াচডগ এই ওষুধটি ভালো বলেছিল। বর্তমানে মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং ক্যান্সার রিসার্চ যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, ট্যাবেক্স ধীরে ধীরে সিগারেটের প্রতি বিতৃষ্ণা তৈরি করে। ৭৪০ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা এ তথ্য জানান।

গবেষণা দলের প্রধান ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রবার্ট ওয়েস্ট বলেন, ‘বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ধূমপায়ী আছে এবং ফুসফুস ক্যান্সার এখনো এক নম্বর হন্তারক।

ডেসটিনি

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 Comment »

 
 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>