ওরা স্বার্থপর নয় ভাগ করে খায়
মানুষের নিকটতম আত্মীয় বোনোবো প্রজাতির বানর স্বার্থপর নয়। কোনো খাবার যখন তাদের সামনে আসে তখন তারা একাই তা সাবাড় করে দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে না। বরং অপেক্ষা করে অন্য সঙ্গীদের জন্য। সবাই যখন আসে তখন তারা সেই খাবার ভাগ করে খায়। মানুষসহ অনেক প্রজাতির প্রাণীর কাছেই এমনটি আশা করা কঠিন। বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করে এমনটিই মন্তব্য করেছেন। কারেন্ট বায়োলজি জার্নালে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির ড. ব্রায়ান হার এবং কঙ্গোতে বোনোবোদের একটি সেন্টারে কর্মরত সুজি কুইটেন্ডা বলেছেন, তারা একটি ক্ষুধার্ত বোনোবোকে খাদ্যে ভরপুর একটি কক্ষে প্রবেশ করিয়ে তার আচরণ পর্যবেক্ষণ করে দেখেছেন। ওই কক্ষের পাশে ছিল আরও দুটি কক্ষ। একটি ছিল খালি এবং অপরটিতে ছিল একটি বোনোবো। ড. হার বলেন, ক্ষুধার্ত বোনোবোটি ইচ্ছা করলেই তার প্রিয় খাবার একাই সাবাড় করে দিতে পারতো। কিন্তু সে তা না করে অন্য বোনোবোকে সেখানে আসার সুযোগ দেয় এবং দু’জনে ভাগ করে তা খায়। কিন্তু কেন তারা এটি করে তা নিয়েই গবেষণা চলছে। ড. হারের মতে, ভবিষ্যতে যাতে সুবিধা পাওয়া যায় সেই কারণেই হয়তো তারা এমনটি করে থাকতে পারে। নইলে খাবার পেলে একাকীই সাবাড় করে দিত তারা।
কিন্তু আসলে কী তাদের এমন কাজে অনুপ্রাণীত করে তা নিয়েই এখন ভাবা দরকার। এটা বের হলেই নিশ্চিত হওয়া যাবে মানুষও কি কারণে স্বেচ্ছায় কোনো খাবার অন্যের সঙ্গে ভাগাভাগি করে।
খবরটি পড়েছেন :228
এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
