বিপথগামী স্বামীকে শিক্ষা দিতেই

একবার নয় একাধিকবার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। প্রতিবারই শেরিলের উদারতাকে দুর্বলতা ভেবেছেন। তাই তো নিত্যনতুন নারীর সঙ্গে প্রেম লীলায় মজেছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার অ্যাশলে কোল। সর্বশেষ ফাঁস হওয়া কেলেঙ্কারি শেরিলকে কতোখানি ক্ষুব্ধ করেছে তার প্রমাণ পেয়েছেন এবার ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকাগুলো। স্বামীর বিশ্বাস ভঙ্গের জবাব দেয়ার জন্যই হয়তো দেখা গেলো শেরিল কোল নতুন একজন সঙ্গীর সঙ্গে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছেন। তার সঙ্গে সিনেমা দেখতেও গিয়েছেন তিনি।

বিষয়টি জন্ম দিয়েছে অনেক বড় এক গুঞ্জনের। যাকে নিয়ে এই গুঞ্জন তিনি একজন যুক্তরাষ্ট্রভিত্তিক কোরিওগ্রাফার। নাম ডেরেক হফ। নাচের তালিম দেয়াই তার পেশা। তিনি শেরিলের সর্বশেষ গানের এলবাম প্যারাশুটে কোরিওগ্রাফারের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তাদেরকে অন্য যে কোনো সময়ের চেয়ে একটু বেশি অন্তরঙ্গ মনে হয়েছে অনেকের কাছেই। সেই সঙ্গে প্রশ্ন জেগেছে ঘরে ভাঙা গোড়ালি নিয়ে শুয়ে থাকা অ্যাশলে কোলকে উচিৎ শিক্ষা দিতেই কি শেরিলের এই নতুন অভিসার। শেরিল নিজেই কি স্বামীকে বোঝাবেন বিশ্বাস ভঙ্গের যাতনা। অবশ্য এই প্রশ্নগুলোর উত্তর আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে, এমনই ধারণা করছেন এই তারকা জুটির ভক্তরা।

খবরটি পড়েছেন :663
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. অর্থ নয়, সেক্সই মুখ্য
  2. স্বামীকে শিৰা দিতে…
  3. উচিত শিক্ষা
  4. কারাগার একটি পাঠশালা, রাজনীতিবিদের শিক্ষা নেয়া উচিত: ওবায়দুল কাদের
  5. মুন্সীগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ
  6. জনকণ্ঠ সম্পাদকের মামলার ব্যাপারে খোঁজ নেবেন শিক্ষা উপদেষ্টা
  7. ঘোড়াই শিক্ষক!
  8. ৪০ বছরের মধ্যে যিশু ফিরবেন
  9. ‘ডিম্পল প্লাস্টির’ হিড়িক
  10. অজানা মেরিলিন মনরো

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 Comment »

 
  • ইফতি says:

    হাহাহাহাহা…চমৎকার প্রতিশোধ

 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>