নদীর ধারে, তাই দাম একটু বেশি
স্কটল্যান্ডের ডালকেইথ শহরের দুই রুমের বাড়িটি সাদামাটা। কিন্তু এটি কিনতে গেলে গুনতে হবে এক কোটি ডলারের বেশি। এত দামের কারণ হচ্ছে বাড়ির সামনে নদীর অপরূপ দৃশ্য। ল্যান্ডগেট কোম্পানি ২০ ফেব্রুয়ারি বাড়িটি বিক্রির জন্য নিলামে তুলবে। তাদের আশা খুব সহজেই এর দাম আট অঙ্কের ঘরে উঠে যাবে।
বাড়িটি ঠিক নর্থ এস্ক নদীর তীরে। ১৯৫০-এর দশকে ১৩৬৫ বর্গ মিটার আয়তনের বাড়িটি তৈরি করা হয়।
ল্যান্ডগেট কোম্পানির কর্মকর্তা ব্রাউন গ্রোব জানান, বাড়ির সামনে এমন দৃশ্য মেলা দায়।
তিনি আরো জানান, দীর্ঘদিন পরে এ ধরনের একটি বাড়ি বিক্রির জন্য পাওয়া গেল। নদীর তীরে এ রকম নিরিবিলি খালি বাড়ি সাধারণত পাওয়া যায় না।
গ্রোব আরো বলেন, ‘আপনি যদি এ ধরনের একটি মনোরম জায়গা খুঁজে সেটা কিনে নিজেই বাড়ি তৈরি করতে চান তাহলে ব্যয় অনেক বেশি পড়বে।’ তাঁদের আশানুযায়ী দামে বাড়িটি বিক্রি না হলে সেটা খুবই আশ্চর্যের বিষয় হবে।
কোম্পানিটি জানিয়েছে, ২০০৬ সালে ভিক্টোরিয়া এভিনিউয়ে এ ধরনের একটি সম্পত্তি বিক্রি হয় ৪৫ লাখ ডলারে।
১৯৯৬ সালে সাত কক্ষের একটি বাড়ি এক কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি হয়।
ওই এলাকায় এটাই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাড়ি। সূত্র : পার্থ অনলাইন।
খবরটি পড়েছেন :232
এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
