ফূসফুস ক্যান্সারের ঝুঁকি কমায় সয়াবিন

সয়াবিন বেশি খেলে এবং ধূমপানে বিরত থাকলে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমতে পারে। জাপানি একদল গবেষকের নতুন গবেষণায় একথা বলা হয়েছে। সয়াবিনের আইসোফ্লেবনস খাদ্যগুণ হরমোনে এস্ট্রোজেনের মতো কাজ করে। সেইসঙ্গে বুক ও প্রোস্টেটের হরমোন-সংশ্লিষ্ট ক্যান্সার বিরোধী উপাদানও সয়াবিনে থাকতে পারে বলে মনে করছেন গবেষকরা। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’ এ গবেষকরা একথা লিখেছেন। টোকিওর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের ডা. তাইচি শিমাজু ও তার সহকর্মীরা ৪৫ থেকে ৭৪ বছর বয়সী ৩৬ হাজারেরও বেশি জাপানি পুরুষ এবং ৪০ হাজারেরও বেশি জাপানি নারী ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগেই তাদেরকে নিয়ে গবেষণা করেন।

১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খাদ্যগ্রহণ, ধূমপানের অবস্থা, স্বাস্থ্যগত ইতিহাস এবং জীবন যাপনের অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখে গবেষকরা ওই নারীদেরকে প্রায় ১১ বছর ধরে পর্যবেক্ষণ করেন। এক্ষেত্রে ফুসফুস ক্যান্সারের সংক্রমণ সার্বিকভাবেই কম ছিল। পুরুষদের মাত্র ৪৮১ জন। অর্থাৎ প্রতি ৭৫ জনে একজন। অন্যদিকে, নারীদের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ছিল ১৭৮ জন। অর্থাৎ প্রতি ২২৫ জনে একজন।

number of view: 68
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. নিঃসঙ্গতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
  2. বুকের দুধ ক্যান্সারের ঝুঁকি কমায়
  3. কফি পানে ক্যান্সার ঝুঁকি কমে
  4. অবশেষে ধরা দিল ক্যান্সারের রহস্য
  5. ভিটামিন ‘ডি’ ডায়াবেটিসের ঝুঁকি কমায়
  6. স্ট্রোকের ঝুঁকি কমায় চকোলেট
  7. ক্যান্সারের বেড়ে ওঠা রোধ করে ভিটামিন সি
  8. ধ্যান হৃদরোগের কারণে মৃত্যু ঝুঁকি কমায়
  9. ব্রেন ক্যান্সারের জন্য দায়ী জিনের পূর্ণাঙ্গ মানচিত্র আবিস্কার
  10. ক্যান্সারের চিকিত্‍সা তামাকেই!

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>