শতাধিক পর্নো ওয়েবসাইট বাড়ছে সাইবার অপরাধ বিপথে তরুণ সমাজ

শতাধিক ওয়েবসাইটে এদেশের হাজার হাজার নারীর অশ্লিল ভিডিও ও স্থির চিত্র ছড়িয়ে দেয়া হয়েছে। ফলে বহু নারীর ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো বন্ধ করার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে তেমন কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুলিশ হেডকোয়ার্টার সূত্রে বলা হয়, এই হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মো. নজরুল ইসলাম বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে ৮৪টি পর্নো ওয়েবসাইট সনাক্ত করেন। এই ৮৪টি পর্নো ওয়েবসাইট ও পেজ বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঐ সকল ওয়েবসাইট এবং ইন্টারনেটে পর্নো ছবি প্রচারণা বন্ধ করে দেয়। দুই সপ্তাহ যাবৎ এদেশের নর-নারীর একান্ত সম্পর্কের সেই সব দৃশ্যের প্রচার বন্ধ ছিল। নতুন কোন ভিডিও এবং স্থির চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনাও ঘটছিল না। কোন তরুণীর ছবি আর ফোন নম্বর জুড়ে দিয়ে কেউ হয়রানি করতে পারছিল না। এদেশের মেয়েদের মুখমণ্ডল অন্য কোন নগ্ন ছবিতে সুপার ইম্পোজ করে উপস্থাপন, কুরুচি পর্নোচ্যাট ব্লগ এবং ফোরামে আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। মাত্র দুই সপ্তাহ ছিল এই অবস্থা। দুই সপ্তাহ পর অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে আবার পুরাদমে শুরু হয় পর্নোগ্রাফি। আবারো নর-নারীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ব্যাপক হারে। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্সের অন্য কর্মকর্তাগণ বলেন, প্রথম এ ধরনের সাইবার অপরাধ উদঘাটন করেছে সদর দফতরের মিডিয়া শাখা। হাজার হাজার তরুণ সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট ওয়েবসাইট কিংবা পেজগুলো বন্ধ করার মত প্রযুক্তি পুলিশের নেই। হাজার হাজার পর্নো চিত্র বছরের পর বছর ধরে আপলোড করা হয়েছে। তাদের প্রত্যেককে খুঁজে বের করার মত জনশক্তি পুলিশ প্রশাসনের নেই। এই সকল ওয়েবসাইটের সংখ্যা শতাধিক হবে বলে উক্ত কর্মকর্তাগণ জানান।

এসব পর্নোগ্রাফি চিত্রে কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রী, নাট্য ও চিত্র অভিনেত্রী, সুন্দরী তরুণী ও গৃহবধূদের সংখ্যাই ৮০ ভাগ। সুন্দরী বন্ধুদের সঙ্গে সেলিব্রেটির মুখমণ্ডল সুপার ইম্পোজ করে ইন্টারনেটে কিংবা ওয়েবসাইটে ছেড়ে দেয়া হয়। অনেকে কৌশলে প্রেমের ফাঁদে জড়িয়ে তরুণ-তরুণীদের অবৈধ মেলামেশার চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ঐ বখাটে তরুণ পরে তরুণীর সঙ্গে প্রতারণা করে। এই প্রতারণার ফাঁদে ফেলে বখাটে তরুণ মোটা অংকের টাকা চাঁদা আদায় করে। এই ধরনের বহু ঘটনার অভিযোগ একটি গোয়েন্দ সংস্থার নিকট রয়েছে।

সম্প্রতি আমেরিকা প্রবাসী এক সুদর্শন যুবক এদেশে এসে কয়েকজন ছাত্রী ও সুন্দরী মহিলার সঙ্গে বিদেশে নিয়ে যাওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। পরে এই অবৈধ মেলামেশার ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়। এদের মধ্যে এক তরুণী আত্মহত্যারও চেষ্টা করে। ৮ থেকে ১০টি পরিবার সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কয়েজনের পিতা-মাতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে এক ছাত্রীর অবৈধ সম্পর্কের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়। অপমান সহ্য করতে না পেরে ছাত্রীটি লেখাপড়া বন্ধ করে বাসায় মানসিক রোগী হয়ে জীবন কাটায়। এই ছাত্রীর মত বহু ছাত্রীর জীবনে এমন সর্বনাশ নেমে আসে। অতি সম্প্রতি দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর জীবনে এ ধরনের ঘটনা ঘটে। তারা বেঁচে থাকার জন্য ভিন্ন পথ বেঁচে নেয়। ইতিমধ্যে এক সরকারি কর্মকর্তার নারী কেলেংকারির কাহিনী পুলিশের তিনটি সংস্থাও তদন্ত করছে বলে জানা গেছে। এদেশে অবৈধ সম্পর্কের ভিডিও চিত্র ধারণ করে বিদেশে গিয়ে ওয়েব সাইটে ছড়িয়ে দেয়া হয়। এই ধরনের ওয়েবসাইটের সংখ্যা প্রচুর। র‌্যাবের কমিউনিকেশন্স শাখার পরিচালক কমান্ডার কামাল নাসের বলেন, সাইবার ক্রাইম নীরবে ছড়িয়ে পড়ছে। তারা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান। একটি গোয়েন্দা সংস্থা জানান, এমন কোন পেশার মহিলা নেই, যাদের পর্নোছবি ওয়েব সাইটে নেই। গতকাল সোমবার বিটিআরসির কয়েক কর্মকর্তার সঙ্গে ইত্তেফাক থেকে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। টেকনোলজি যত উন্নতি হচ্ছে, দিন দিন এই ধরনের অপরাধ বেড়ে চলছে।

র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, র‌্যাবের পক্ষ থেকে পর্নোগ্রাফি ওয়েবসাইট নিয়মিত মনিটর করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র‌্যাব জাতির বৃহত্তর স্বার্থে তা অব্যাহতভাবে চালিয়ে যাবে বলে মহাপরিচালক জানান।

খবরটি পড়েছেন :1825
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. বন্ধ হচ্ছে ৮৪টি পর্নো ওয়েব সাইট
  2. পর্নো অপরাধীদের বিরুদ্ধে আসছে জামিন অযোগ্য আইন
  3. মোবাইল ফোনে পর্ণো ছবি জড়িয়ে পড়ছে তরুণ-তরুণীরা
  4. পর্নো ছবি তৈরির ঘটনায় নড়াইলে মাদ্রাসা শিক্ষক আটক, সিডি উদ্ধার
  5. ওয়েবসাইট হ্যাকিং, সাইবার আইনের যথাযথ প্রয়োগ চাই
  6. পর্নো সাইট আলাদা করতে ডট ট্রিপলএক্স
  7. পর্নো ওয়েবসাইট সার্চে পাকিস্তান শীর্ষে
  8. ব্ল্যাকমেইল করছে পর্নো ভাইরাস
  9. ধর্ষণ সবচেয়ে বেশি সংঘটিত অপরাধ
  10. ফেসবুকে তরুণীর ছবি দিয়ে ব্ল্যাকমেইলিং বাড়ছে

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>