মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে বিষন্নতার ঝুঁকি বাড়ে

যারা ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ব্যবহার করে তাদের বিষন্নতায় ভোগার সম্ভাবনা বেশি। ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় একথা বলেছেন। তবে ইন্টারনেটের কারণেই মানুষ বিষন্ন হয়ে পড়তে পারে নাকি বিষন্নতায় ভোগা মানুষেরাই ইন্টারনেট ব্যবহারের দিকে ঝুঁকে বেশি গবেষণায় তা স্পষ্ট জানা যায়নি।

লিডস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, উৎসুক কিছু নেট ব্যবহারকারী নেশার মতো ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে তারা বাস্তব-জীবনের সামাজিক মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে মেতে থাকে ইন্টারনেট চ্যাট কিংবা সামজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে।

সাইকোপ্যাথলোজি জার্নালে এ গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ক্যাটরিওনা মরিসন বলেছেন, গবেষণা থেকে এই সাধারণ ধারণাই আরও দৃঢ় হয়েছে যে, মাত্রাতিরিক্ত ওয়েবসাইট ব্যবহারের কারণে মানুষ স্বাভাবিক সামাজিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে তাদের বিষন্নতা কিংবা আসক্তির মতো মানসিক ব্যাধিগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়।

এ ধরনের ঝোঁক মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

number of view: 48
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. ইন্টারনেট ব্যবহারে আরও চটপটে হবে মানুষ
  2. ইন্টারনেট আসক্তি কিশোর বয়সীদের মানসিক ক্ষতি করে
  3. তামাক সেবন ও কম ফল খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে
  4. ভিটামিন ‘ডি’র অভাবে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে
  5. বয়স যত বাড়ে ততই সুখ বাড়ে নারীর!
  6. ইন্টারনেট এক্সপ্লোরার’র পরবর্তী সংস্করণে প্রাইভেসি মোড অন্তর্ভূক্ত করতে মাইক্রোসফটের পরিকল্পনা
  7. তরম্নণ প্রজন্মকে মোবাইল রিংটোন ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ ইউরোপীয়ান ইউনিয়নের
  8. ‘প্রতিবেশী ধনী হলে আয়ু বাড়ে’
  9. নিঃসঙ্গতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
  10. ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার না করার পরামর্শ জার্মান সরকারের

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>