মনের ব্যাথাও সারাবে ঔষধ !
বন্ধুদের সাথে আড্ডা হচ্ছে খুব, এমন সময় হঠাৎ কেউ যদি আপনাকে কথার মাঝে থামিয়ে দেয়, কেমন লাগবে? মনে হয় ঠিক যেন কেউ কষে একটা চড় মারল। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া এধরনের ব্যাপারগুলো আমাদের বেশ কষ্ট দিয়ে থাকে। শারীরিক ব্যাথা হলে যে কষ্ট হয় তার সাথে আমাদের এই মানসিক ব্যাথার একটি সংযোগ খুঁজে পেয়েছেন গবেষকরা।
সম্প্রতি একদল গবেষক এমন একটি জিন খুঁজে পেয়েছেন, যেটি শারিরীক ও মানসিক ব্যাথার মধ্যে সংযোগ ঘটিয়ে দেয়।একই সাথে তারা আবিষ্কার করেছেন মস্তিষ্কের সেই স্থান, যে স্থানে শারীরিক ও মানসিক ব্যাথার অনুভূতি একই সাথে অনুভূত হয়। ভবিষ্যতে এ শুনে আশ্চর্য হবার কিছু নেই, যখন দেখা যাবে শরীরের ব্যাথানাশক ঔষধ সারিয়ে দেবে মনের ব্যাথা।
একটি পরীক্ষার মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত হওয়া যায়। যেখানে ৬২ জন মানুষকে প্রতিদিন ১০০০ মিলিগ্রাম এর ব্যাথানাশক পিল (এসিটামরফিন) দেয়া হয়। প্রতিদিন সন্ধ্যায় মানসিক ব্যাথার উপর তৈরী একটি স্কেল দ্বারা তাদের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এজন্য তাদের বিভিন্ন প্রশ্নের সমাধান করতে বলা হয় যা দ্বারা মানসিক কষ্টের মাত্রাটা বোঝা যায়। ফলাফল যা পাওয়া গেলো তা বেশ ইন্টারেস্টিং। যারা ব্যাথানাশক পিল নেয়নি তাদের তুলনায় ঐ ৬২ জনের মানসিক অবস্থার উন্নতি ঘটেছে অনেক বেশি। পরবর্তীতে এর উপর আরেকটি পরীক্ষা করা হয়। সেখানে ২৫ জনকে তিন সপ্তাহ ধরে নিয়মিত ২০০০ মিলিগ্রাম এর ব্যাথানাশক পিল দেয়া হয়। তিন সপ্তাহ পর তাদের কম্পিউটার গেম খেলতে দেয়া হয় যা মানসিক ব্যাথা তৈ্রী করে। এসময় ফাংশনাল ম্যাগনেটিক রেসোন্যান্স (fMRI) এর সাহায্যে তাদের মস্তিষ্ক স্ক্যান করা হয়। সেখানে দেখা যায় তাদের মানসিক কষ্টের অনুভূতির তীব্রতা আগের তুলনায় অনেক কম। এ থেকে গবেষকরা এ সিদ্ধান্তে উপনীত হলেন, শারীরিক ও মানসিক ব্যাথা একই সাথে কমানো সম্ভব যেহেতু আমাদের মস্তিষ্কের একই জায়গা থেকে মানসিক ও শারীরিক ব্যাথা অনুভূত হচ্ছে।
“University of Kentucky” এর C. Nathan DeWall বলেছেন, “ধুমপান বা ওজন বেড়ে গেলে আমাদের স্বাস্থ্যের যে পরিমাণ ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় নিঃসঙ্গতা বা মানসিক কষ্টে থাকলে। তাই আশা করা যায়, এই পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে আমরা আমাদের মানসিক কষ্টকে কিছুটা হলেও লাঘব করতে পারব”।
rtnn
number of view: 63
এমন আরো কিছু পোষ্ট:
- বিষণœতা মনের জোর কমিয়ে দেয়
- মনের নির্দেশেই নেতা নির্বাচন
- মনের বিপর্যয়ে ক্যান্সার
- সবচেয়ে বড় যন্ত্রণা ভাঙ্গা হৃদয়ের কান্না : কবিদের সঙ্গে সুর মেলালেন বিজ্ঞানীরা
- কী পরিমাণ ঘুম আমাদের জন্য যথেষ্ট?
- মনের কথা লিখবে কম্পিউটার
- কোমল পানীয়? সাবধান!
- মানসিক চিকিৎসায় সৃষ্টিকর্তার বিশ্বাস
- মেদ-ভুঁড়ি থেকে সাবধানতা
- বল জানাবে মনের কথা
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
