নিমিষেই পরিষ্কার

শরীর তো বটেই, ময়লা কাপড়-চোপড় পরিষ্কারের জন্যও আমরা ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করে থাকি। বিশেষ করে সাবানটাই এক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। কিন্তু এই সাবান ব্যবহার কবে থেকে শুরু হলো, এ সম্পর্কে কতটুকু জানি? তবে সাবান দিয়ে কাপড় কিংবা শরীর পরিষ্কারের ইতিহাস অনেক পুরনো। বহু বছর আগে থেকেই কঠিন বা তরল পদার্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সাবান। বর্তমানে এটি তৈরিতে তেল বা চর্বি থেকে প্রাপ্ত ফ্যাটি এসিডের লবণ, সোডিয়াম বা পটাশিয়াম লবণ ব্যবহার করা হয়। প্রাচীনকালের নানা তথ্য থেকে জানা যায়, যিশুখ্রিস্টের জন্মের ২ হাজার ৮শ’ বছর আগে ব্যাবিলনীয় সভ্যতায় সাবান তৈরির প্রক্রিয়া প্রথম শুরু হয়।

অনুমান করা হয়, খ্রিস্টপূর্ব ২২০০ অব্দে পানি, ক্ষার এবং ক্যাসিয়া ওয়েল থেকে সাবান তৈরির ফর্মুলা উদ্ভাবন হয়েছিল। তবে খ্রিস্টপূর্ব ১৫৫০ অব্দে মিসরে পশু ও উদ্ভিদ থেকে প্রাপ্ত তেলের সঙ্গে ক্ষারধর্মী লবণ মিশিয়ে তৈরি সাবান গোসলের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। রোমেও সে সময় তৈরি করা হতো ব্যবহারের সঙ্গে ক্ষয় হয়, এমন উপাদান দিয়ে সাবান। মধ্যযুগে মুসলিম দেশগুলোতে উদ্ভিদ তেল, সুগন্ধি তেল এবং ক্ষারধর্মী তরল উপাদানের সংমিশ্রণে সাবানের প্রচলন ঘটেছিল। জাপানেও মধ্যযুগ থেকে নানা কাজে এ দ্রব্যের ব্যবহার চলে আসছে। সপ্তম শতাব্দীতে প্যালেস্টাইন ও ইকার অঞ্চলে পণ্যটির উৎপাদন শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। ১৩ শতকে তেল উপাদান, পটাশ, ক্ষার এবং লেবু বা এ জাতীয় রসের মিশ্রণ করে এবং তা ফুটিয়ে সাবান প্রস্তুত প্রক্রিয়ার উদ্ভাবনও ঘটেছিল বিশ্বের কোনো কোনো দেশে।

১৬ শতকে ইউরোপে পশুর চর্বির পরিবর্তে উদ্ভিদ থেকে প্রাপ্ত তেল ব্যবহার করে আধুনিক সাবান তৈরি শুরু হয়। তবে শিল্প বিপ্লবের আগ পর্যন্ত এটি খুবই ছোট শিল্প হিসেবে বিবেচিত হয়ে আসছিল। কিন্তু ১৭৮৯ সালে এনড্রিও পেয়ার্স লন্ডনে উন্নতমানের ট্রান্সপারেন্স সোপ তৈরি শুরু করেন। এরপর তার দৌহিত্র ১৮৬২ সালে সাবান তৈরির আধুনিক ফ্যাক্টরি চালু করেন। ১৮৫০ সালের দিকে উইলিয়াম গোসেজ খুবই কম দামের মানসম্পন্ন সাবান তৈরি করেন। অবশ্য এর আগে ১৮৩৭ সালে রবার্ট সুপার হাডসন সোপ পাউডার বা গুঁড়া সাবানের প্রচলন শুরু করেন। ১৮৮৫ সালে উইলিয়াম হেসকিথ লিভার এবং তার ছোট ভাই জেমস একটি ছোট সাবান কারখানা প্রতিষ্ঠা করেন। ক্রমে এ প্রতিষ্ঠানটি অন্যান্য প্রসাধনীও তৈরি শুরু করে। পরিণত হয় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানটি আজও বিখ্যাত। বর্তমানে এটি ‘ইউনিলিভার’ নামে পরিচিত।

[ad#co-1]

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 Comment »

 
  • শরীর তো বটেই, ময়লা কাপড়-চোপড় পরিষ্কারের জন্যও আমরা ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করে থাকি। বিশেষ করে সাবানটাই এক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। কিন্তু এই সাবান ব্যবহার কবে থেকে শুরু হলো, এ সম্পর্কে কতটুকু জানি? তবে সাবান দিয়ে কাপড় কিংবা শরীর পরিষ্কারের ইতিহাস অনেক পুরনো। বহু বছর আগে থেকেই কঠিন বা তরল পদার্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সাবান। বর্তমানে এটি তৈরিতে তেল বা চর্বি থেকে প্রাপ্ত ফ্যাটি এসিডের লবণ, সোডিয়াম বা পটাশিয়াম লবণ ব্যবহার করা হয়। প্রাচীনকালের নানা তথ্য থেকে জানা যায়, যিশুখ্রিস্টের জন্মের ২ হাজার ৮শ’ বছর আগে ব্যাবিলনীয় সভ্যতায় সাবান তৈরির প্রক্রিয়া প্রথম শুরু হয়।

 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>