অপর্যাপ্ত ঘুম রক্তে সুগারের পরিমাণ বাড়ায়
অপর্যাপ্ত ঘুম মারাত্মক প্রভাব ফেলতে পারে শিশুর শরীরের উপর। আট ঘন্টার নিচে শিশুরা ঘুমালে তাদের শরীরের বেড়ে যেতে পারে সুগারের পরিমান। এ সুগার থেকে একেবারে অল্প বয়স থেকেই ভুগতে পারে ডায়বেটিসে। চীন ও আমেরিকার গবেষকদের মিলিত গবেষণালব্দ ফলাফল থেকে এমনটিই জানা গেছে। তাদের মতে, এ সমস্যা আরো বেড়ে যেতে পারে স্থুল শিশুদের ক্ষেত্রে। চীনের সিংগাইয়ের চাইনিজ একাডেমি অফ সায়েন্সের গবেষক জিজিইউ লি এমনটিই জানিয়েছেন। তারা তিন থেকে ছয় বছরের ডায়বেটিক ও ব্লাড সুগার মুক্ত কিছু শিশুর উপর গবেষণা করেছে। গবেষকরা ৬১৯ জন স্থুল শিশু ও ৬১৭ জন চিকন শিশুর উপর গবেষণা করে এমন ফলাফল দাঁড় করিয়েছে। গবেষণঅয় অংশগ্রহনকারী সব শিশুদেরই রাতে আট ঘন্টার কম ঘুমায়। দেখা গেছ স্থুল শিশুদের মধ্যে ৪৭ শতাংশরই রক্তে সুগারের পরিমান বেশি ও চিকনদের মাত্র ৩৭ শতাংশ এ সমস্যায় ভুগছে। একই জরিপে দেখা গেছে ১১ ঘন্টার বেশি ঘুমালে স্থুল শিশুদের ক্ষেত্রে এ পরিমানটা দাঁড়ায় ৩৭ শতাংশ ও চিকনদের ক্ষেত্রে মাত্র ১৬ শতাংশ। লি আরো জানায়, শিশুদের সুস্থ্য শরীরের জন্য পর্যাপ্ত ঘুম ও ওজন দুটোই ঠিক রাখা প্রয়োজন।
কত বার পড়া হয়েছে: 59
এমন আরো কিছু পোষ্ট:
- বেশি ওজন স্বাভাবিক!
- ফলের রস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
- বেশি রাত জাগা অবসাদ ও আত্মহত্যার ঝুঁকি বাড়ায়
- কী পরিমাণ ঘুম আমাদের জন্য যথেষ্ট?
- পশ্চিমা খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩০ শতাংশ বাড়ায়
- পানি নয় ফল শাকসবজি বাড়ায় ত্বকের সৌর্ন্দয
- মায়ের দুধের উপকারিতা অজানা তথ্য
- ইনহেলার হৃদরোগের ঝুঁকি বাড়ায়
- সুখী মানুষ একটু বেশিই বকে!
- কর্মক্ষেত্রে অনিশ্চয়তা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
