ভিটামিন ‘ডি’র অভাবে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে
রক্তে ভিটামিন ‘ডি’র মাত্রা কম থাকলে হাড় ক্ষয় হয়ে শুধু অস্টিওপোরেসিস রোগের ঝুঁকিই বাড়ে না, সে সঙ্গে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায়। সাম্প্রতিক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে। জনস হপকিন্সের হৃদরোগ বিশেষজ্ঞ এরিন মাইকসের নেতৃত্বে একদল গবেষক এক হাজার ব্যক্তির ওপর গবেষণা করে। তাদের রক্তে ভিটামিন ‘ডি’র মাত্রা নির্ণয় করা হয়। কয়েক বছর পর দেখা যায়, যাদের রক্তে ভিটামিন ‘ডি’র মাত্রা কম ছিল, তারা হৃদরোগে বেশি আক্রান্ত হয়েছেন। উতাহ বিশ্ববিদ্যালয়ের এপিডেমোলজি বিভাগের অধ্যাপক মেইদি মের নেতৃত্বে আরেক দল গবেষক প্রমাণ করে, ভিটামিন ‘ডি’র মাত্রা শরীরে কম থাকলে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। হৃদরোগ নেই, এমন ৫০ বছরের তদূর্ধ্ব ২৭ হাজার ৬৮৬ জনকে গবেষণার জন্য বাছাই করেন গবেষকরা। তাদের রক্ত পরীক্ষা করে রক্তে ভিটামিন ‘ডি’র মাত্রানুযায়ী তিন ভাগে ভাগ করেন। যাদের রক্তে প্রতি মিলিলিটার ৩০ ন্যানোগ্রামের বেশি ভিটামিন ‘ডি’ ছিল তাদের স্বাভাবিক মাত্রার দলে ফেলা হয়। যাদের ১৫-৩০ ন্যানোগ্রাম তাদের কম মাত্রার ও ১৫-এর কম মাত্রা যাদের তাদের খুব কম মাত্রার দলে ভাগ করেন। এক বছর পর দেখা গেল, রক্তে খুব কম মাত্রার ব্যক্তিরা স্বাভাবিক ভিটামিন ‘ডি’ মাত্রার ব্যক্তিদের চেয়ে স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার ৭৮ ভাগ, হৃদরোগে ৪৫ ভাগ এবং মারা যাওয়ার হার ৭৭ ভাগ বেশি।
number of view: 156
এমন আরো কিছু পোষ্ট:
- ভিটামিন ‘ডি’ ডায়াবেটিসের ঝুঁকি কমায়
- ভিটামিন ‘ই’ গ্রহণে সতর্কতা
- তামাক সেবন ও কম ফল খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে
- ভিটামিন ডি-র অভাবেই মহিলাদের স্ট্থায়ী ব্যথা
- সুখে হৃদরোগ পালায়
- স্ট্রোকের ঝুঁকি কমায় চকোলেট
- প্লাস্টিক বোতলের বিসফেনলে ডায়াবেটিস ও হৃদরোগ ঝুঁকি
- ক্যান্সারের বেড়ে ওঠা রোধ করে ভিটামিন সি
- হাসি স্ট্রোকের মাত্রা কমিয়ে আনে
- হাসি স্ট্রোকের মাত্রা কমিয়ে আনে
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
