কেমব্রিজের সর্বকনিষ্ঠ ছাত্র
জিসিএসই পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল করে রেকর্ড গড়েছে গণিতের বিষ্ময় বালক, ১৪ আরান ফার্নান্দেজ। সর্বকনিষ্ঠ ছাত্র হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। গেল গ্রীষ্মে বিশ্ববিদ্যালয়টির নেয়া পরীক্ষা ও কতগুলো শর্তপূরণ সাপেক্ষে এ সুযোগ পাচ্ছে আরান। ২০১০ সালের অক্টোবর নাগাদ যোগ দেবে সেখানে। এর আগে ১৭৭৩ সালে একই বয়সে বিশ্ববিদ্যালয়টিতে যোগ দিয়েছিলেন উইলিয়াম পিট।
সর্বপ্রথম ২০০১ সালে সংবাদ শিরোনাম হয়েছিল আরান। ৫ বছর বয়সে ফাউন্ডেশন ম্যাথ এ সর্বোচ্চ নম্বর অর্জন করে সে। বড় হয়ে একজন গণিতবিদ হওয়ার ইচ্ছা তার। কেমব্রিজে যোগদানের পরই রিম্যানস হাইপোথিসিস সমাধানে কাজ করবে। রিম্যানস হাইপোথিসিস থিওরেম হল প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা সম্পর্কিত একটি সমস্যা যা ১৫০ বছর ধরে ধাঁধাঁয় রেখেছে গণিতবিদদের।
number of view: 86
এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
