শরীরের বাড়তি ওজন
বাড়তি ওজন সবার জন্যই দুশ্চিন্তার কারণ। কম খেয়ে বেশি পরিশ্রম করেই শরীরের ওজন কমানো সম্ভব। ব্যায়াম বা অন্যান্য শারীরিক শ্রমের মাধ্যমে ক্যালরি খরচ করলেই শরীরে চর্বি জমবে না। ‘ওজন কমাতে হবে’_ এই যদি হয় আপনার প্রতিজ্ঞা, তাহলে ওজন কমানো কোনো ব্যাপারই না। আর ওজনটা কমাতে হবে ধীরে ধীরে। মোটামুটি শারীরিক পরিশ্রম করেন, এমন একজন বয়স্ক লোকের প্রতি কেজি ওজনের জন্য দৈনিক প্রায় ৩৩ ক্যালরি শক্তি খাবারের মাধ্যমে গ্রহণ করা প্রয়োজন। একজন পূর্ণ বয়স্ক মানুষের আদর্শ ওজন কত হবে, তা নির্ভর করে তার উচ্চতার ওপর। উদাহরণস্বরূপ কারও শরীরের ওজন ৬০ কেজি হলে তার দৈনিক প্রায় ২০০০ ক্যালরি শক্তি খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হবে। ওজন কমাতে চাইলে যে পরিমাণ ক্যালরি শরীরের জন্য প্রয়োজন, তার চেয়ে কম গ্রহণ করতে হবে আর খরচ করতে হবে বেশি।
দৈনিক প্রয়োজনের তুলনায় ৩০০ ক্যালরি কম গ্রহণ করে এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে ২০০ ক্যালরি বেশি খরচ করে সপ্তাহে প্রায় ৪০০ গ্রাম ওজন কমানো সম্ভব। পাশাপাশি পুষ্টির চাহিদা মেটাতে দরকার সুষম খাবার, মাছ-মাংস, ডিম, দুধ, সবজি, ফল ও শর্করার প্রত্যেকটি থেকেই কিছু কিছু। বাড়তি চর্বি বা তেল এবং চিনি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। হাঁটা, জগিং, সাইক্লিং ইত্যাদি ব্যায়াম শরীরের ওজন কমাতে সাহায্য করে। তবে ব্যায়াম করতে হবে নিয়মিত। মুক্ত বাতাসে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। ব্যায়াম করতে হবে এমনভাবে যেন শরীরটা একটু ঘামে। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা, একটু দূরে রিকশা বা গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে গন্তব্যস্থলে যাওয়া_ এসব অভ্যাস গড়ে তুলতে হবে।
খাবার গ্রহণে সতর্ক থাকুন। তেলে ভাজা খাবারের চেয়ে সিদ্ধ খাবার বেশি করে খাওয়ার অভ্যাস করুন। বেশি আঁশযুক্ত খাবার এবং সবজি দিয়ে পেট ভরার চেষ্টা করুন। ভাত, আলু কমিয়ে দিন। চিনির পরিবর্তে বিকল্প মিষ্টি ব্যবহার করুন। রিফাইন্ড খাবার যেমন_ চিনি, ময়দা, চকোলেট ইত্যাদি পরিহার করুন। খাবারের প্লেট ছোট সাইজের নিন অথবা পাতে অল্প ভাত নিয়ে সামনে থেকে ভাতের গামলাটা সরিয়ে দিন। ঘি, মাখন, ছানা, বাড়তি তেল এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাবার শারীরিক গঠন ঠিক রাখতে ও ক্যালরি নিঃশেষ হতে সাহায্য করে। তাতেই আপনার ওজন কমে ঠিক থাকবে।
number of view: 106
এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
