যান্ত্রিক পাকস্থলী
ব্রিটেনের একটি খাদ্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা মানুষের পাকস্থলীর মতো কৃত্রিম পাকস্থলী তৈরি করেছেন। তারা বলেছেন, মানুষের পাকস্থলী যে প্রক্রিয়ায় খাদ্য হজম করে, তাদের উদ্ভাবিত এই যন্ত্রটি হুবহু একইভাবে কাজ করে। নরউইচ ফুড রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলেছেন, এই যান্ত্রিক পাকস্থলী বানাতে তাদের সময় লেগেছে দশ বছর। খাবার কী করে হজম হয় এবং কীভাবে সেখান থেকে খাদ্যপ্রাণ শরীরে ছড়িয়ে পড়ে সে বিষয়ে সম্যক ধারণা নেওয়াই ছিল এ গবেষণার প্রাথমিক উদ্দেশ্য। এর মাধ্যমে কীভাবে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ঘটানো যায় সে লক্ষ্যেও এ পাকস্থলীকে ব্যবহার করবেন। খবর জিনিউজ অনলাইনের।
number of view: 77
এমন আরো কিছু পোষ্ট:
- আয়ু বাড়ানোর জিন আবিষ্কার
- কোলেস্টেরল কমায় মধু এবং বাদাম
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডলফিন কৌশল
- একজনের আঘাতে অন্যজনের ব্যথা
- সয়াবিন নিয়ে নয়া বিতর্ক
- তিন বছরের মধ্যেই শতায়ু হবার পিল উৎপাদন শুরু!
- বেশি ফিটফাট রাখা শিশুদের ভবিষ্যৎ ভালো নয়!
- রোবটের মাথায় ইঁদুরের ব্রেন
- পতিত উলকাপিণ্ড থেকে চিনির উৎপত্তি
- প্লাস্টিক বোতলের বিসফেনলে ডায়াবেটিস ও হৃদরোগ ঝুঁকি
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
