নববর্ষে জন্মের কারণে
নববর্ষের দিনে ব্রিটেনে জন্মানো প্রতি পাঁচ শিশুর একজন স্কুল শুরুর সময়ের মধ্যেই মুটিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিশুদের বেশি বেশি খাবার খাওয়া কিংবা খাওয়ানো ঠেকানো না গেলে এ প্রবণতা দেখা দেবে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপ শুক্রবার এ কথা জানিয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রী জিলিয়ান মেরন বলেন, নববর্ষের প্রথম দিন জন্মানো সম্ভাব্য ১৫শ’ শিশুর মধ্যে তিন শ’রও বেশি শিশু পাঁচ বছর বয়সের মধ্যেই মুটিয়ে যেতে পারে কিংবা তাদের ওজন বেড়ে যেতে পারে। তাই এসব শিশুর মায়েদেরকে সুষম খাবারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জিলিয়ান। তিনি বলেন, “ভবিষ্যতে শিশুর স্বাস্থ্য কেমন যাবে তা নির্ধারিত হয়ে যায় তাদের জীবনের প্রথম কয়েকটি বছরেই।” মুটিয়ে যাওয়ার প্রবণতা এখনও অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি। বিশ্বজুড়ে মানুষের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। ফলে স্বাস্থ্য বিভাগকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগ সামলাতে। গত মাসে এক প্রতিবেদনে জানা যায়, ২০১৫ সালের মধ্যে ইংল্যান্ডের প্রতি ১০ জন শিশুর একজন অতিশয় স্থূলকায় হবে। তাই যুক্তরাজ্যের সরকার উঠেপড়ে লেগেছে মোটার হার কমাতে।
খবরটি পড়েছেন :255
এমন আরো কিছু পোষ্ট:
- জন্মের আগেই ঠিক আছি সংকেত
- ক্লিনটনে মুগ্ধ নারী
- দূষণেও রেহাই নেই
- অতিরিক্ত শাসনও না, অতিরিক্ত আদরও না
- রোগ যখন পেশার কারণে
- মূল্যস্ফীতির কারণে গরীব ছেলে মেয়েরা স্কুল ছেড়েছে
- ১৪তম সনত্মানের অপেৰায়
- ধুমপায়ীর কারণে হোঁচট খেল বুলেট ট্রেন
- মানসিক স্বাস্থ্য : যুক্তরাজ্যের ২৭ ভাগ টিনেজার অবসাদগ্রতায় ভোগে
- অপর্যাপ্ত ঘুম রক্তে সুগারের পরিমাণ বাড়ায়
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
