বিশ্বের প্রথম আবিষ্কার এক অণু ট্রানজিস্টর

তৈরি হবে দ্রুতগতিসম্পন্ন মলিকুলার কম্পিউটার
বিজয় মজুমদার
একদল বিজ্ঞানী সফলতার সঙ্গে একক অণু থেকে প্রথম একটি ট্রানজিস্টর তৈরি করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীদের এ দলে ছিলেন যুক্তরাস্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং দক্ষিণ কোরিয়ার গিওয়াংঝু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের এ গবেষণাপত্র দি জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে।

এ দলে ছিলেন মার্ক রিড। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও অ্যাপ্লাইয়ড সায়েন্সের শিক্ষক। তিনি দেখান যে বেনজিনের অণু যদি স্বর্ণের উপাদান দিয়ে সংযুক্ত করা যায় তাহলে এটা সিলিকন ট্রানজিস্টরের মতো আচরণ করে। এ গবেষণার মধ্য দিয়ে বিভিন্ন অণুর শক্তিকে কাজে লাগানো সম্ভব হয়েছে। তবে তা নির্ভর করে কি পরিমাণ ভোল্টেজের মধ্য দিয়ে চালনা করা সম্ভব। এর শক্তি বা এনার্জিকে সুবিধামতো কাজে লাগানোর ক্ষমতা প্রয়োগ করে অণুর ভেতর দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়।

এটা অনেকটা এ রকম বল পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছে। এখানে বলটা হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ এবং বল যে উচ্চতার দিকে যাচ্ছে তা অণুর বিভিন্ন শক্তির পর্যায়। রিড বলেন, ‘মনে করুন আমরা পাহাড়ের উচ্চতার বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছি। যখন বিদ্যুৎ প্রবাহ অনেক কম তখন এর ভেতর দিয়ে চালনা করতে সক্ষম হয়েছি এবং যখন প্রবাহের মাত্রা বেশি হয়ে যায় তখন তা বন্ধ করতে সমর্থ হয়েছি।’ এভাবে গবেষক দল অণু বা মলিকুল ব্যবহার করে নিয়মিত ট্রানজিস্টর ব্যবহার করতে সমর্থ হয়েছে। বিশ্বে এটাই প্রথম সফল আবিষ্কার মলিকুলার ট্রানজিস্টর তৈরি হলো। আর বর্তমানে সিলিকন দিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়।

১৯৯০-এর দশকে রিড এ বিষয় নিয়ে গবেষণা শুরু করেছেন। সে সময় তিনি দেখান যে একক অণুর মধ্যে বিদ্যুৎকে আটকে রাখা সম্ভব। এরপর থেকে ইয়েলের এক সাবেক গবেষক তাহি লি যিনি বর্তমানে গিওয়াংঝু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি এর উন্নতি ঘটান। ফলে অণুর ভেতর কি ঘটছে তা বোঝা সম্ভব হয়। কৃত্রিমভাবে বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করা বিশেষ করে এতো ছোট্ট পরিসরে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তা অনেকটা বড় ব্যাপার। ফলে অণুর আদর্শ ব্যবহারকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং এর মাধ্যমে জানা সম্ভব হয়েছে কোথায় তাদের রাখা যাবে এবং কিভাবে সংযোগ ঘটানো যাবে তা জানা যাচ্ছে। গবেষকরা বলছেন, এ বিষয়ে বেশ অগ্রগতি সাধিত হয়েছে অনেক বছর ধরে যার জন্য চেষ্টা করা হচ্ছিল। কম্পিউটার সার্কিটে এ অণু ব্যবহারের মধ্য দিয়ে বেশকিছু কৌতূহলজনক দিক তৈরি হয়েছে- এর ফলে এখন অনেক ছোট এবং দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার তৈরি করা সম্ভব হবে।

number of view: 80
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. বিশ্বের প্রথম মাক্সোপ্রসেসর
  2. বিশ্বের প্রথম উপন্যাস
  3. বিশ্বের প্রথম সাময়িকী
  4. ধাঁধা খেলা আবিষ্কার
  5. আয়ু বাড়ানোর জিন আবিষ্কার
  6. ভারতে প্রথম
  7. বিশ্বের সবচেয়ে দামি আইফোন
  8. জুতা আবিষ্কার!
  9. কে প্রথম?
  10. ঢাকায় নির্মাণ হচ্ছে প্রথম বুক মল ‘বর্ণ পরিচয়'

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>