গুগল অভিধানে আছেবাংলা ভাষা
অভিধান শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত। অনলাইনে বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষার অভিধান রয়েছে। সব কিছু ছাপিয়ে সম্প্রতি চালু হয়েছে গুগল অভিধান। বর্তমানে গুগলের এই অভিধান ইংরেজিসহ ২৮টি ভাষায় ব্যবহার করা যাবে। এসব ভাষা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে অন্যান্য ভাষায় শব্দের অনুবাদ জানা যাবে। শব্দ খোঁজার সঙ্গে সঙ্গে (Search Dictionary বাটনে ক্লিক করলে) শব্দের অর্থ তো আসবেই সঙ্গে উচ্চারণ (অডিও), সমার্থক শব্দসমষ্টির (Related phrases) অর্থ ও লিংক, প্রতিশব্দ, পদ, ছবি (যদি থাকে) এবং ওয়েব সংজ্ঞা প্রভৃতি দেখা যাবে। আর গুগল অ্যাকাউন্টে থাকা (লগ-ইন) অবস্থায় অভিধানে সার্চ করলে হিস্টোরিতে সার্চ করা শব্দগুলো সংরক্ষিত থাকবে এবং পছন্দের শব্দগুলোকে তারকাচিহ্নিত করে রাখা যাবে।
আশার কথা হচ্ছে, গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষা না থাকলেও গুগল অভিধানে বাংলা ভাষা যুক্ত হয়েছে। ফলে বাংলা ভাষাভাষীদের জন্য বেশ কাজে দেবে। আর এসব ফলাফল দেখাবে ইউনিকোডে। সাইটটির ঠিকানা www.google.com/dictionary। যাদের কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার করা নেই, তাঁরা বাংলা ফলাফল দেখতে পারবেন না। তাঁরা কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার করার পদ্ধতি http://unicodehelpcenter.blogspot.com থেকে জেনে নিতে পারেন। —মেহেদী আকরাম
খবরটি পড়েছেন :354
এমন আরো কিছু পোষ্ট:
- অপর প্রান্তের যে কোন ভাষা আপনি শুনবেন নিজের ভাষায়!
- দ্রুত লোড হওয়া সাইটকে প্রাধান্য দেবে সার্চ ইঞ্জিন গুগল
- গুগল ক্রোমে বিশ্বকাপের তাৎক্ষণিক আপডেট
- বিশ্বে মোট ভাষা ৭৩৫৮ বাংলাদেশে ভাষার সংখ্যা ৪২
- দ্রুতগতির সার্চ গুগল ক্যাফেইনেই
- ব্যক্তি আইন ভাঙায় অভিযুক্ত গুগল
- আরবি হরফে বাংলা ভাষা প্রবর্তনের চেষ্টা করা হয়
- ফেসবুককে সত্যিই প্রতিদ্বন্দ্বী বানালো গুগল
- আইফোনকে টেক্কা দিতে এলো গুগল ফোন
- বাংলা সবচেয়ে সুমিষ্ট ভাষা
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
