এক শ’ বছর পর বই ফেরত
এক সপ্তাহ, এক মাস বা এক বছর পরে নয়। প্রায় ১০০ বছর পরে একটি বই ফেরত পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউ বেডফোর্ড পাবলিক রাইব্রেরী। ১৯১০ সালের ১০ মে গ্রন্থাগার থেকে এক মহিলা বইটি নিয়েছিল। তখন বইপ্রতি একদিনে এক পেনি করে জরিমানা ছিল। সে হিসেবে ৯৯ বছরে বইয়ের জরিমানা হয়েছে ৩৬১ দশমিক ৩৫ ডলার। ওই মহিলার ছেলে স্ট্যানলি ডিউক বলেন, তিনি তাঁর মায়ের কাছ থেকে যে সব জিনিসপত্র পেয়েছেন তার মধ্যে বইটি ছিল। তাঁর মা প্রায় ১০ বছর আগে মারা যান। পরে তিনি বইটি গ্রন্থাগারে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। নিউ বেডফোর্ড পাবলিক লাইব্রেরী অবশ্য তাদের বিশেষ সংগ্রহের শেলফে বইটি প্রদর্শনের পরিকল্পনা করেছে। সূত্র : ইন্টারনেট
কত বার পড়া হয়েছে: 127
এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
