ফেসবুকে তরুণীর ছবি দিয়ে ব্ল্যাকমেইলিং বাড়ছে

অভিভাবকরা উদ্বিগ্ন ভ ৮৪ পর্ণো ওয়েবসাইট বন্ধ হয়নি
ওয়েব সাইটের ফেসবুকে ছবি ছেড়ে দেয়ায় অনেক তরুণীর পারিবারিক জীবনে অশান্তি নেমে এসেছে। উদ্বিগ্ন হয়ে পড়ছে অভিভাবকরা। কারো কারো বিয়ে পর্যন্ত ভেঙ্গে গেছে। আবার অনেক ক্ষেত্রে ফাঁদে ফেলে তরুণীর ছবি পর্ণো ওয়েবসাইটে দেয়া হচ্ছে। এ ধরনের ৮৪টি পর্ণো ওয়েবসাইটে যেসব তরুণীর ছবি দেয়া হয়েছে ঐ পর্ণোসাইটগুলো বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) বন্ধের নির্দেশ দিলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। তবে ডিএমপি সাইবার ক্রাইম শাখার সহকারী কমিশনার মিনা মাহমুদা বলেন, পর্ণো ওয়েবসাইটগুলো বন্ধের ব্যবস্থা নেয়ার সঙ্গে সঙ্গে তারা নাম পরিবর্তন করে (লিংক পদ্ধতি) আবারও চালু করেছে। তবে ফেসবুকে তরুণীর ছবি আপলোড করে ব্ল্যাক মেইলিং করার অভিযোগ কেউ করলে সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

র‌্যাবের কমিউনিকেশন শাখার পরিচালক কমান্ডার কামাল নাসের জানান, পৃথিবীর উন্নত দেশগুলোতে তরুণ-তরুণীর মধ্যে ওয়েবসাইটে পর্ণো ছবি ও ফেসবুকে ব্যক্তিগত তথ্য দিয়ে ব্ল্যাক মেইলিংয়ের ঘটনা অহরহ ঘটছে। এসব রোধ করতে ঐসব দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও চিন্তিত হয়ে পড়েছে। আমাদের দেশে সম্প্রতি সাইবার ক্রাইম তরুণ-তরুণীর মাঝে ছড়িয়ে পড়েছে। এটা রোধ করার জন্য প্রথমত ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন। পর্ণো ওয়েবসাইটগুলো বন্ধের ব্যবস্থা নিলেও পরবর্তীতে লিংক পদ্ধতিতে ঐ ওয়েবসাইটগুলো চালু থাকছে। তবে ফেসবুকে কেউ কারো ব্যক্তিগত তথ্য বা ছবি আপলোড করে দিলে ওই ফেসবুকের মালিককে শনাক্ত করার প্রযুক্তি গোয়েন্দাদের রয়েছে। ফেসবুকে ব্ল্যাক মেইলিং করেছে এরকম কয়েকজন তরুণকে র‌্যাব আটকও করেছে।

পুলিশ ও র‌্যাবের কাছে ফেসবুকে তরুণীর ছবি দিয়ে ব্ল্যাক মেইলিং করার অভিযোগ এসেছে। এসব অভিযোগ তদন্ত করে র‌্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন আগে উত্তরার এক তরুণী ফেসবুকে ছবি ছেড়ে দিয়ে ব্ল্যাক মেইলিং করার অভিযোগ করে র‌্যাবের কাছে। ঐ তরুণ মোবাইল ফোনে তরুণীর সঙ্গে নিজেকে মেরিন ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে ফ্রেন্ডশিপ গড়ে তোলে। তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ এবং এক পর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঐ তরুণ মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তরুণীর ছবি তুলে রাখে। পরে তরুণী জানতে পারেন ঐ তরুণ বেকার যুবক এবং অনেক মেয়ের সঙ্গে ঐ তরুণের সম্পর্ক রয়েছে। এক পর্যায়ে দু’জনের মধ্যে সম্পর্ক ছেদ হলে ঐ তরুণ ফেসবুকে তরুণীর ছবি ছেড়ে দেয়। ছবির সঙ্গে তরুণীর মোবাইল নম্বর ও বাসার ঠিকানা দেয়। ফেসবুকে এসব তথ্য ঐ তরুণ ফ্রেন্ডশীপ পদ্ধতিতে অনেকের সঙ্গে যুক্ত করে দেয়। একটা পর্যায়ে ঐ তরুণীর বিয়ে ঠিক হলে ফেসবুকে ঐসব ছবি দেখে তার বিয়ে ভেঙ্গে যায়।

ওয়েবসাইটে পর্ণো ছবি এবং ফেসবুকে ব্ল্যাক মেইলিং করার ব্যাপারে র‌্যাবের লিগ্যাল শাখার পরিচালক কমান্ডার সোহাইয়েল বলেন, উন্নত বিশ্বে এখন তরুণদের মধ্যে সাইবার সংক্রান্ত অপরাধের প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের দেশে এ ধরনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দিকটি খুবই দুর্বল। তবে এজন্য তরুণ-তরুণীদের সচেতন হওয়া প্রয়োজন।

খবরটি পড়েছেন :2749
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. গাড়িতে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট
  2. শতাধিক পর্নো ওয়েবসাইট বাড়ছে সাইবার অপরাধ বিপথে তরুণ সমাজ
  3. ফেসবুকে আসামির খোঁজ!
  4. ফেসবুকে মাসে সময় ব্যয় সাড়ে নয় লাখ বছর!
  5. ফেসবুকে মিলল বাবা
  6. ফেসবুকে সুন্দরী সেজে ব্ল্যাকমেইল : মার্কিন তরুণের ১৫ বছর জেল
  7. শেষমেশ ফেসবুকে পাকড়াও ফেরারি মাফিয়া
  8. ইন্টারনেটে ঢাকাই তরুণীর সেক্স অফার
  9. ঘুম থেকে উঠেই ফেসবুকে বসে এক-তৃতীয়াংশ মেয়ে
  10. ফেসবুকে হয়রানির অভিযোগ মায়ের বিরুদ্ধে আদালতে পুত্র

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 Comment »

 
  • saiful says:

    torinir to lozza thaka uchit silo je bie howar age eisob picture tulte pose dieche bf r kache se jemoni hok. eisob torinider bie vangbe na ki hobe. apnara torunider dos ta deken na. islamic somaj normally nature to bole toruni toruner songe mishleo eivabe kapor khule mishbe na. this is nadia ami chini. chi

 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>