নিঃসঙ্গতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

নিঃসঙ্গতা নিয়ে কবি-সাহিত্যিকরা অনেক স্তুতিবাক্য রচনা করেছেন। যদিও চিকিৎসা শাস্ত্র মতে, এটি রোগব্যাধিতে আক্রান্ত মানুষকে আরও কাবু করে ফেলে, মানসিক শক্তিকেও নষ্ট করে দেয়। এমনকি সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে, নিঃসঙ্গতার কারণে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

ব্রিটিশ ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের গবেষকরা জানান, গবেষণাগারে তারা বেশকিছু ইঁদুরকে একা রেখেছিলেন। পাশাপাশি কিছু ইঁদুরকে রাখা হয়েছিল দলবদ্ধভাবে। নির্দিষ্ট সময় পর দেখা গেছে, দলবদ্ধ ইঁদুরগুলোর তুলনায় নিঃসঙ্গ ইঁদুরের দেহে বড় বড় মারাÍক সব টিউমার দেখা দিয়েছে। এ উদাহরণ টেনে গবেষকরা বলেন, এটি মানবদেহের ক্ষেত্রেও কার্যকর। অর্থাৎ নিঃসঙ্গ মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার অধিকতর ঝুঁকি রয়েছে। গবেষকদের নেতৃত্বদানকারী ইয়ালে ইউনিভার্সিটির অধ্যাপক গ্রেচেন হার্মস বলেন, পরিবেশ, আবেগ ও রোগব্যাধির মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। ব্রিটিশ ক্যান্সার গবেষণা সংস্থার মুখপাত্র এড ইয়ং বলেন, নিঃসঙ্গতা এবং বিরূপ আচরণ পরোক্ষভাবে মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এর আগে গবেষণায় বলা হয়েছিল, নিঃসঙ্গতার কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। তাছাড়া স্বাস্থ্যের উন্নতিতে সামাজিক সমর্থনেরও একটি বড় ভূমিকা রয়েছে।

ক্যান্সার বিশেষজ্ঞরা অবশ্য এর প্রতিক্রিয়ায় বলেন, নিঃসঙ্গতা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এ বিষয়টি প্রমাণের জন্য বিশদ গবেষণা প্রয়োজন। বিবিসি।

number of view: 165
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. ফূসফুস ক্যান্সারের ঝুঁকি কমায় সয়াবিন
  2. বুকের দুধ ক্যান্সারের ঝুঁকি কমায়
  3. অবশেষে ধরা দিল ক্যান্সারের রহস্য
  4. কফি পানে ক্যান্সার ঝুঁকি কমে
  5. অনিদ্রা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
  6. ক্যান্সারের চিকিত্‍সা তামাকেই!
  7. ইনহেলার হৃদরোগের ঝুঁকি বাড়ায়
  8. নগর জীবনে ক্যান্সার ঝুঁকি
  9. পশ্চিমা খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩০ শতাংশ বাড়ায়
  10. ক্যান্সার নিয়ন্ত্রণে ইতিবাচক চিনত্মা

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>