কলকাতা ও ঢাকা অদূর ভবিষ্যতে সমুদ্রে তলিয়ে যেতে পারে
২০১২ সালের মধ্যে কীভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা সাম্প্রতিক একটি সিনেমায় অনেকেই হয়ত দেখেছেন। কিন্তু এ শুধু সেলুলয়েডের নিছক গল্প বা ফ্যান্টাসি নয়। সত্যিই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে কলকাতাসহ পৃথিবীর একাধিক বিখ্যাত ও সুপ্রাচীন শহর। কিন্তু কেন? ‘সায়েন্টিফিক কমিটি অন আন্টার্টিক রিসার্চ’ নামে এক নামী সমীক্ষক সংস্থা জানিয়েছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের দরুন সমুদ্রের পানি যেভাবে বাড়ছে, তার ফলেই ক্রমশ শেষ পরিণতির দিকে এগুচ্ছে কলকাতা, ঢাকা, নিউইয়র্ক, সাংহাইসহ বিশ্বের বড় বড় শহর। খবর বর্তমান পত্রিকার। ঐ সমীক্ষা বলছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে সমুদ্রের পানির স্তর দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং ২১০০ সালের মধ্যে এই পানির স্তর ১.৪ মিটারে পৌঁছে যাবে। এর ফলেই ভারত মহাসাগরের তলায় হারিয়ে যাবে মালদ্বীপ এবং প্রশান্ত মহাসাগরে তুভালু। বিশেষজ্ঞদের মতে, ধ্বংসের প্রহর গুনছে কলকাতা ও ঢাকা। দৈনিক ‘দি টাইমস’ এই খবর প্রকাশ করে জানিয়েছে। নিশ্চিহ্ন হয়ে যাওয়া ঠেকাতে লন্ডন, নিউইয়র্ক, সাংহাইয়ের মতো শহরগুলোকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে বন্যা প্রতিরোধে।
কলকাতার অদূরেই রয়েছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ঘন্টায় ১৮০-২০০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় যে কী ভয়াবহ হতে পারে, তা গত বছরের ফেব্রুয়ারি মাসেই টের পেয়েছিল পশ্চিমবঙ্গবাসী। একসঙ্গে তিনশ’রও বেশি মানুষের মৃত্যু, কোটি কোটি টাকার ফসল নষ্ট, কয়েক হাজার গৃহপালিত পশুর প্রাণহানি। সব মিলিয়ে একটা বিরাট অঞ্চল নিমিষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিজ্ঞানীরা সময় নষ্ট না করে কলকাতার আকাশে যে কালো মেঘ সৃষ্টি হচ্ছে, তার সাবধান বাণী অনেকদিন আগেই শুনিয়েছেন। তাদের মতে, এ সমস্যা শুধু সুন্দরবনে নয়, কলকাতাতেও। বিজ্ঞানীদের মতে এখন যেভাবে এগুচ্ছে যদি গ্লোবাল তাপমাত্রা মাত্র ২ ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পায় তাহলে সমুদ্রের পানিরস্তর ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। কিন্তু শুধুই কি ধ্বংসের প্রহর গুনতে হবে? এই সমস্যা সমাধানের কি কোন পথ নেই? ভারতের আইপিসি’র চেয়ারম্যান রাজেন্দ্র পাচৌরির মতে, ‘জিও ইঞ্জিনিয়ারিং’ পদ্ধতির মাধ্যমে বিশেষজ্ঞদের দিয়ে বাতাসে বেড়ে চলা কার্বনের পরিমাণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটা কার্যকর হবে। এ পদ্ধতি বাতাসের মারণ গ্যাসগুলোকে শোষণ করে নেবে। ফলে ধ্বংসের হাত থেকে পুরোপুরি রেহাই পাওয়া না গেলেও অনেকটাই তা নিয়ন্ত্রণ করা যাবে।
খবরটি পড়েছেন :475
এমন আরো কিছু পোষ্ট:
- বেশি মদ খেলে মগজ ছোট হয়ে যেতে পারে
- মাওয়া-চরজানাজাত বিকল্প রুটে ফেরি চলাচল বìধ হয়ে যেতে পারে
- মুন্সীগঞ্জ হতে পারে ঢাকার পাশে আরেক ঢাকা
- পাস্টিক ছাড়া এক মাস প্রতি বর্গমাইল সমুদ্রে ৪৬ হাজার বোতল
- ভবিষ্যতে কেউ দুর্নীতি করার আগে সাতবার চিন্তা করবে
- কটন বাডও মৃত্যুর কারণ হতে পারে
- সঙ্গীত হতে পারে দাওয়াই
- অকারণ হাসি! হতে পারে লাফিং টিউমার
- ঢাকা-মুন্সীগঞ্জে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ
- দেয়ালের শহর ঢাকা
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
