ধাঁধা খেলা আবিষ্কার
১৯১৩ সাল। আর্থার ওয়াইন নামের এক ভদ্রলোক তখন কাজ করতেন এক দৈনিকের সাপ্তাহিক ‘ফান’ পৃষ্ঠায়। ওই পাতাটি বের হতো মূল পত্রিকার ৮ নং পৃষ্ঠায়। ওই ‘ফান’ পৃষ্ঠায় মজার মজার নানা বিষয়ের সঙ্গে থাকত বুদ্ধির খেলা নামে একটি বিভাগ আর এই খেলাটি আর্থার তৈরি করতেন। পাঠককে নতুন কিছু দেওয়ার জন্য তিনি বহু আগে থেকেই নতুন নতুন বিষয় নিয়ে ভাবতেন। এমনই এক ভাবনা থেকে বড়দিন উপলক্ষে তৈরি করেন শব্দ দিয়ে ধাঁধা খেলা। পত্রিকার ওই সংখ্যাটি বের হয়েছিল বড়দিনের আগে ২১ ডিসেম্বর। মজার ব্যাপার হলো, আর্থারের ওই খেলা সম্পর্কে ব্যাপক কোনো ধারণা ছিল না। বলা যায়, ঝোঁকের মাথায় ধাঁধাগুলো তৈরি করেছিলেন তিনি আর এটি তৈরি করেই বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান।
খবরটি পড়েছেন :259
এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
