বেশি ফিটফাট রাখা শিশুদের ভবিষ্যৎ ভালো নয়!

মার্কিন বিজ্ঞানীদের হুঁশিয়ারি
জন্মের পর থেকে ময়লা মাটির স্পর্শ থেকে আদরের সোনামনিকে যেসব পিতামাতা একশ হাত দূরে রাখার চেষ্টা করেন, শরীরে সামান্য আঁচড় লাগলেই যারা অ্যান্টিসেপটিকের বোতল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন, তাদের এই তৎপরতা একেবারেই অপ্রয়োজনীয় এবং শিশুর ভবিষ্যতের জন্য ক্ষতিকর করে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। দীর্ঘদিনের গবেষণায় তারা প্রমাণ পেয়েছেন, জন্মের পর যেসব শিশু বাড়ির আশেপাশের প্রকৃতি ও ময়লা মাটির সঙ্গে সময় কাটিয়েছে, যৌবনে তাদের শরীর ‘ফিটফাট’ শিশুদের চেয়ে বেশি মাত্রায় রোগ প্রতিরোধী হয়। বিখ্যাত নেচার মেডিসিন সাময়িকীতে তাদের এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞানীরা বলেছেন, শিশুদের ময়লামাটি নিয়ে খেলতে দেয়া উচিত। তাদের শরীর নোংরা করার সুযোগ দেয়া উচিত। কারণ, এসব পারিপার্শ্বিকতা থেকে তাদের ত্বকে কিছু ব্যাকটেরিয়া আশ্রয় নিতে পারে। এগুলো শিশুর ত্বকে এক ধরনের ‘প্রভাব’ তৈরি করার চেষ্টা করে কিন্তু পারে না। এতে ত্বকের উপকার হয়। ত্বক এলার্জি প্রতিরোধী হয় এবং কেটে ছিড়ে গেলে কম বেদনা হয় কিংবা কম পরিমাণ ফোলে। ইনফেকশনের প্রতিরোধী হয়। আঘাত দ্রুত সেরে ওঠে। শরীরের ইমিউন সিস্টেম যদি শিশুর জন্মের পর থেকেই অকেজো থাকে, তবে এটি অতি ক্রিয়াশীল হয়ে ওঠে। ফলে ভবিষ্যতে সামান্য আঘাতেই এটি বেশিমাত্রায় ক্রিয়াশীল হয়ে অবস্থা আরো খারাপ করে তুলে। সান ডিয়োগোর স্কুল অব মেডিসিন অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা বলেছেন, কিছু ভাল ব্যাকটেরিয়াও আছে, শৈশবে সেগুলোর সংস্পর্শ শিশুর ভবিষ্যতের জন্য ভাল। তাদের মতে, পরিচ্ছন্নতা নিয়ে মাতাপিতার বেশিমাত্রায় বাড়াবাড়ি কিছু কিছু দেশে এলার্জি ও প্রদাহজনিত জটিলতার হার বাড়িয়ে দিয়েছে। প্রকৃতি থেকে দূরে থেকে নিরোগ জীবন সম্ভব নয় বলে তারা অভিমত দিয়েছেন।

কত বার পড়া হয়েছে: 136
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. মাছের তেলে মানসিক রোগ ভালো হয়
  2. ক্রোধ পুষে রাখা হার্টের জন্য ক্ষতিকর
  3. ৬১ বছরে সারোগেট মাদার
  4. নারী এবং শিশুদের স্পর্শকাতরতা
  5. ঝগড়াটে স্বামী-স্ত্রীর আলাদা থাকাই ভালো সন্তানের স্বার্থে
  6. ভালো ঘুমের জন্য ড. উইলিয়ামের পাঁচ পরামর্শ
  7. বেশি ওজন স্বাভাবিক!
  8. ক্রেডিট কার্ডে খরচ বেশি
  9. পরিশ্রমে আয়ু বাড়ে স্বাস্থ্য ভালো থাকে
  10. সেল ফোনে ক্যানসারের ঝুঁকি

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>