ভালো ঘুমের জন্য ড. উইলিয়ামের পাঁচ পরামর্শ
মানুষ বাস্তব জীবনে কিছুটা সুখকর মুহূর্ত খোঁজে। আর তার জন্য প্রয়োজন নির্মল ঘুম। আজ থেকে ৪০/৫০ বছর পূর্বে মানুষ দৈনিক সাড়ে আট ঘন্টা ঘুমাতো। বর্তমানে তা গড়ে এক থেকে দুই ঘন্টা কমে গেছে। কম ঘুম হবার জন্য স্বাস্থ্য, পারিবারিক অবস্থা অনেকটা দায়ী। যারা বিপজ্জনক কাজ করেন, মেশিন চালান, গাড়ি চালান তাদের ঘুম রীতিমত ঝুঁকিপূর্ণ। তবে ঘুম কম হবার জন্য মার্কিন বিশেষজ্ঞ ড. উইলিয়াম যে উদ্বেগজনক তথ্যটি দিয়েছেন তা হলো যদি কারো ঘুম কম হয় তাহলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তিনি ভালো ঘুমের জন্য ৫টি পরামর্শ দিয়েছেন। প্রতিদিন যথেষ্ট ব্যায়াম করুন। আর এটা বিকালে হলে ভালো হয়। রাতে বিছানায় যাবার পূর্বে কয়েকবার দীর্ঘশ্বাস নিন। শরীরের মাংসপেশীর সংকোচন-বর্ধন করুন। কম্পিউটারে বসে কাজ করলে এক ঘন্টা অন্তর অন্তর ৫ মিনিট বিরত থাকুন। দিনের বেলায় অন্তত: দুপুরে খাবার পর ইষৎ নিন্দ্রা বা তন্দ্রা ভাব করুন। এমনকি চেয়ারে বসে এটি করা যেতে পারে। অথবা অল্প সময়ের জন্য কোন রিলাক্সেশন যেমন চোখ বন্ধ করে প্রার্থনা করতে পারেন। দুপুরে খাবারের পর কর্মক্ষেত্রে বা বাড়িতে কোন কাজ না করে আপনার টেলিফোনটির তার খুলে রাখুন এবং নিবিড় বিশ্রাম নেয়ার চেষ্টা করুন।
number of view: 152
এমন আরো কিছু পোষ্ট:
- নিঃসঙ্গতা স্বাস্থ্যের জন্য ভালো নয়
- হাড়ের জন্য বিয়ার ভালো!
- জেনে নিন ২০ পরামর্শ শরীরের বাড়তি ওজন নিয়ে ভাবছেন
- ঘুমের সমস্যা ও প্রতিকার
- পরিশ্রমে আয়ু বাড়ে স্বাস্থ্য ভালো থাকে
- মনুষত্বের জন্য চাই আত্মবিশ্লেষণ
- স্লিপ এপনিয়া : ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া
- বেশি ফিটফাট রাখা শিশুদের ভবিষ্যৎ ভালো নয়!
- ঘুমের ওষুধ সেবন উচিত কি
- পরিকল্পনা কমিশন হিসাব কষে দেখিয়েছে পাঁচ বছরের মধ্যে নিজের টাকায় চলার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
