যাত্রার অপেক্ষায় বিশ্বের বৃহত্তম প্রমোদতরি
যাত্রার জন্য প্রস্তুত বিশ্বের বৃহত্তম প্রমোদতরি ‘ওয়েসিস অব দি সিজ’। ফ্লোরিডার ফোর্ট লডারডেইলে ২ লাখ ২৫ হাজার টন ওজনের প্রমোদতরিটি প্রথম জনসমক্ষে উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান রয়েল ক্যারিবিয়ান। ৬ হাজার ২৯৬ জন যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি লম্বায় প্রায় ১১৮৭ ফুট। এটি বাল্টিক এবং আটলান্টিকে যাতায়াত করবে। ১ ডিসেম্বর থেকে ওয়েসিস ব্যবসায়িকভাবে যাত্রা শুরু করবে। নয় রাতে ইস্টার্ন ক্যারিবিয়ানে প্রমোদভ্রমণের জন্য সর্বনিš§ ভাড়া হবে ১ হাজার ৭৮৬ পাউন্ড। ৮০ কোটি পাউন্ড ব্যয়ে নির্মিত প্রমোদতরিটি যেকোন প্রমোদতরি থেকে ৪০ শতাংশ বড়। এর পাটাতনের ওপর রয়েছে সেন্ট্রাল পার্ক ধরনের বিশাল খোলা জায়গা যেখানে ছোট ছোট গাছ লাগানো রয়েছে। জাহাজের ২৫৪ টি রুম থেকে এ পার্ক দেখা যাবে। কম্পিউটার নিয়ন্ত্রিত রুম ফাইন্ডার যাত্রীদের রুম খুঁজে পেতে সহায়তা করবে। প্রাচীন গ্রিক এম্ফিথিয়েটারের আদলে গড়া ৭৫০ আসনের একুইয়া থিয়েটার রয়েছে তরিটিতে। এছাড়া রয়েছে ২৪টি রেস্তোরা. একটি ক্যাসিনো সঙ্গে রয়েছে একটি বার।
ফিনল্যান্ডে নির্মিত ওয়াসিস অব দ্য সিজ জনসমক্ষে প্রথম আনা হলেও কাউকে ভিতরে প্রবেশের বা দেখার অনুমতি দেয়া হয়নি। তরিটির মালিকের দাবি, এটি বিশ্বের সবচে আধুনিক প্রযুক্তিসম্পন্ন। রয়েল ক্যারিবিয়ান একই আকৃতির আরেকটি প্রমোদতরি নির্মাণ করছে যেটি আগামী বছর যাত্রা শুরু করবে। বিশ্বমন্দার পরও ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে প্রমোদ ভ্রমণের জনপ্রিয়তা কমেনি। ধারণা করা হচ্ছে, এ বছর সাড়ে ১৫ লাখ ব্রিটিশ নাগরিক প্রমোদ ভ্রমণে যাবে। গত বছর এ সংখ্যা ছিলো সাড়ে ১৩ লাখ।
খবরটি পড়েছেন :289
এমন আরো কিছু পোষ্ট:
- বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নদীটি সাগরের নিচে!
- মক্কায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার
- বিশ্বের সবচেয়ে বড় ঘোড়া
- বিশ্বের দীর্ঘতম পায়ের পাতা
- বৃটেনের বয়স্কতম দম্পতি ঘোষণার অপেক্ষায় টারান্ট-রালফ জুটি
- বিশ্বের ক্ষুদ্রতম মা
- বিশ্বের ক্ষুদ্রতম সাপ পাওয়া গেল বার্বাডোজে
- বিশ্বের সবচেয়ে বড় কুকুর
- সবচে গভীরে ডুব দেবে অটোসাব
- পেটুক কাকে বলে!
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
