ইঁদুর জিনিসপত্র কাটে কেন?

যাদের বাড়িতে ইঁদুরের উৎপাত আছে তারা ভালোমতোই জানেন ইঁদুরের বদ স্বভাবের কথা। এমন কিছু নেই যা ইঁদুর কেটে নষ্ট করে না। বইপত্র, কাপড়-চোপড়, দলিল দস্তাবেজ, বিছানা-বালিশ, খাদ্যশস্য সবকিছুই ইঁদুরের শিকার হয়। কিন্তু সত্যি বলতে কী, এসবের অধিকাংশই ইঁদুরের খাদ্য নয়। বরং সে যা খায় তার চেয়ে নষ্ট করে আরো কয়েক গুণ। তাহলে প্রশ্ন জাগতেই পারে, ইঁদুর এসব জিনিস অনর্থক নষ্ট করে কেন? সেটা জানার আগে জানতে হবে ইঁদুরের কিছু শারীরিক বৈশিষ্ট্যকে।

ইঁদুরের চোয়ালে ওপর-নিচ মিলিয়ে দু’জোড়া বিশেষ ধরনের দাঁত থাকে, যাকে বলে কৃদন্ত। এই কৃদন্ত দিয়েই তারা যাবতীয় জিনিস কেটে ছোট ছোট করে খাওয়ার উপযোগী করতে পারে। শুধু তাই নয়, অন্যান্য সব জিনিস তারা এই দাঁত দিয়েই কেটে নষ্ট করে। কৃদন্তের বৈশিষ্ট্য হচ্ছে এই দাঁত সবসময় বাড়তে থাকে। এমনকি ইঁদুরের দৈহিক বৃদ্ধি শেষ হয়ে গেলেও তা বাড়তে থাকে। দাঁতগুলো বেশি বড়ো হয়ে গেলে সেগুলো ইঁদুরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই দাঁতগুলোকে ব্যবহার উপযোগী রাখতে ইঁদুরকে বাধ্য হয়ে সেগুলো ছোট রাখতে হয়। আর সেগুলোকে ছোট রাখার উপায় হচ্ছে সব সময় কিছু না কিছু কাটাকুটি করা। কোনো বস্তু কাটার ফলে তাদের দাঁতের সাথে সেই বস্তুর ঘষায় দাঁতের দৈর্ঘ্য সবসময় ঠিক থাকে। আর দাঁতও থাকে ধারালো। তাই ইঁদুর সময় সুযোগ পেলেই কাটাকুটি খেলায় মেতে ওঠে কোনো কিছুর তোয়াক্কা না করেই।

number of view: 125
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. ইঁদুর খাওয়ার পরামর্শ
  2. কিছু প্রাণী জাবর কাটে কেন?
  3. হাতি
  4. ইঁদুর খেয়ে বিপাকে
  5. বিক্রি হচ্ছে দাঁতের ক্লিপ
  6. ইঁদুরের মাংসের চাহিদা বাড়ছে
  7. দৌড়ালে বুদ্ধি বাড়ে!
  8. দাঁতের রোগ থেকে হার্টের সমস্যা
  9. মানসিক চাপেও বদলায় বংশগতির ধারা
  10. ১০৭ বছর বয়সে নতুন দাঁত!

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>