অর্ধশতাব্দী পর বই ফেরত
৫১ বছর পর লাইব্রেরির দু’টি বই ফেরত দিলেন ফিনিক্সের সাবেক এক হাইস্কুল ছাত্র। ক্যামেলব্যাক হাইস্কুলের লাইব্রেরিয়ান জর্জেতি বরদিন জানান, ১৯৫৯ সালে নেয়া বই দু’টি ডাকযোগে ফেরত দেয়া হয়েছে এবং দু’টির সাথে এক হাজার ডলার জরিমানাও দিয়েছে ছাত্রটি। তবে সাবেক ওই ছাত্র তার নাম প্রকাশ করেননি। বরদিন বলেন, চিঠিতে সাবেক ছাত্র উল্লেখ করেন, তার পরিবার অন্য একটি রাজ্যে স্খানান্তরিত হলে ভুলে বই দু’টিও নিয়ে নেয় তারা। চিঠিতে বলা হয়, প্রতিদিনের জরিমানা বাবদ দুই সেন্ট করে ধরা হয়েছে। এতে মোট জরিমানার পরিমাণ হয় ৭৪৫ ডলার। তবে জরিমানার পরিমাণ বাড়তে পারে এ আশঙ্কায় অতিরিক্ত অর্থ পাঠানো হয়েছে। লাইব্রেরিয়ান জানান, অতিরিক্ত অর্থ দিয়ে নতুন বই কেনা হবে। এপি।
number of view: 95এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
