লম্বা ঘুমে বাচ্চারা ছিপছিপে থাকে
সপ্তাহের শেষে আপনার বাচ্চারা কি অনেক বেলা পর্যন্ত ঘুমায়? আপনি কী তাতে উদ্বিগ্ন? মোটেও চিন্তা করবেন না। এতে আপনার সন্তান অতিরিক্ত মুটিয়ে যাবে না। বরং সপ্তাহ শেষে লম্বা ঘুম বাচ্চাদের রোগা থাকতে সাহায্য করে।
হংকংয়ের চীনা বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় জানা গেছে, স্কুল পড়ণ্ডয়া বাচ্চারা যদি সপ্তাহের শেষে ছুটির দিনে অনেকক্ষণ ঘুমায়, তা স্বাস্থ্যের জন্য খুবই ভাল। কারণ এতে পরের দিনে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য তাদের ঘুমে যে ঘাটতি হয় তা পুষিয়ে যায়। জেগে থাকলে যে ক্যালরি ক্ষয় হয়, সেটাও এর ফলে পূরণ হয়। ৫-১৫ বছর বয়সী প্রায় ৫ হাজার স্কুল পড় ুয়া ছাত্র-ছাত্রীর খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, ওজন এবং ঘুমের ধরন পর্যবেক্ষণ করে গবেষকরা দেখেছেন, ছুটির দিনে বেশি ঘুমানো বাচ্চারা বেশ ছিপছিপে রয়েছে। অন্যদিকে যারা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে ছুটির দিনেও অনেকক্ষণ জেগে থাকে, তারাই দিন দিন মুটিয়ে যায়।
number of view: 168
এমন আরো কিছু পোষ্ট:
- কফিতে ঠিক থাকে হৃদস্পন্দন
- দূষণেও রেহাই নেই
- হতাশা রোধে ঘুম
- মুটিয়ে গেলে ঝুঁকি ডাবল
- নববর্ষে জন্মের কারণে
- পরিশ্রমে আয়ু বাড়ে স্বাস্থ্য ভালো থাকে
- দর্শকের চোখে নয় নারীর চেহারাতেই থাকে সৌন্দর্য!
- জয়পুরহাটে গৃহবধূর পেট থেকে ৮ ইঞ্চি লম্বা চাকু বের করা হলো
- ছাপাখানায় একটা ভূত থাকে
- দর্শনাখ্যান : ভাষা নিয়ে কথা থাকে
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
