পানিই হতে পারে উত্তম ডায়েট
প্রতিদিনের পানির চাহিদা পূরণের জন্য যারা বিভিন্ন ডায়েট পানীয় পান করেন (যেমন ডায়েট কোলা), সেগুলোর চাইতে নির্ভেজাল বিশুদ্ধ পানিই হতে পারে উত্তম ডায়েট। সাম্প্রতিক এ সমীক্ষায় এ তথ্য পাওয়া গিয়েছে। আমেরিকার জাতীয় স্বাস্থ্য সমীক্ষায় প্রায় ১২ হাজার আমেরিকানের ওপর চালানো জরীপে গবেষকরা দেখেছেন, যারা শুধুমাত্র বিশুদ্ধ পানি পান করেন, তাদের মধ্যে আঁশযুক্ত খাবার বেশি ও সুগার বা ক্যালোরিযুক্ত খাবার কম খাওয়ার প্রবণতা তৈরি হয়। ঠিক তার বিপরীতটা পাওয়া যায় তাদের ক্ষেত্রে, যারা ডায়েটের ক্ষেত্রে অন্য পানীয়ের শরণাপন্ন হন।
তাই বলে এটাও ভাবা ঠিক নয়, শুধুমাত্র পানিই ভালো স্বাস্থ্যের একমাত্র উপায়, বললেন ড. আশিমা কে. ক্যান্ট, যিনি কুইন্স কলেজ অব দি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এর একজন প্রফেসর। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স কে তিনি জানিয়েছেন, এ দুটোর মধ্যে অবশ্যই একটি সম্পর্ক আছে এবং তা মানুষকে ডায়েট ড্রিংকসের বদলে বিশুদ্ধ পানীয় পানে উৎসাহিত করবে। সমীক্ষাটি চালানো হয় ১২,২৮৩ জনের ওপর, যাদের বয়স বিশ বা তার চেয়ে বেশি। এতে দেখা গেছে, তাদের প্রায় এক তৃতীয়াংশ দিনের পানির চাহিদা মেটান বিশুদ্ধ পানি দিয়ে, ৪৮ ভাগ মেটান অন্যান্য ডায়েট ড্রিংক্স দিয়ে, আর বাকিরা খাবার দিয়ে।
দিনে একজন মানুষের ঠিক কতটুকু পানির প্রয়োজন, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু একথা বহুল প্রচলিত, একজন মানুষের দিনে নূন্যতম আট গ্লাস পানি প্রয়োজন। মোট কথা হলো, ড. ক্যান্ট এর মতে, মানুষ জানতে শিখুক, সে কখন কি পান করছে।
rtnn
এমন আরো কিছু পোষ্ট:
- পানির বদলে চা-কফি পান করলে কি চলে?
- এবার পানি বিশুদ্ধ করতে টি-ব্যাগ
- পানির চেয়ে চা উপকারী!
- রক্তচাপ কমতে পারে মরিচে
- কু অভ্যাস বয়স বাড়িয়ে দিতে পারে ১২ বছর
- বেশি মদ খেলে মগজ ছোট হয়ে যেতে পারে
- পশ্চিমা খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩০ শতাংশ বাড়ায়
- খাবার পানির বিকল্প কুয়াশা!
- আলাহর জিকির রোগ নিরাময়ের উত্তম ওষুধ
- কোমল পানীয়? সাবধান!
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
