স্তন পুনরুদ্গম!

ক্যান্সার কিংবা অন্য যে কোনো কারণে যাদের স্তন কেটে ফেলতে হয়েছে তাদের জন্য সুখবর। অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব মাইক্রোসার্জারির বিজ্ঞানীরা বলছেন, স্তনে প্রাকৃতিক নিয়মে চর্বি সঞ্চিত করার প্রক্রিয়া রপ্ত করার ব্যাপারে অনেকদূর এগিয়ে গেছেন তারা। আগামী তিন মাসের মধ্যে ৬ জন নারীর ওপর এ ব্যাপারে পরীক্ষা শুরু হবে। সফল হলে সিলিকন ইমপ্ল্যান্ট বা প্রতিস্থাপন না করেই স্তন ফিরে পাবেন অনেক নারী। খবর গার্ডিয়ান অনলাইনের।

গবেষক দলটির সদস্য ফিলিপ মারজেল্লা জানান, এ পরীক্ষায় কেটে ফেলা স্তনের জায়গায় জৈব উপাদানে তৈরি স্তনাকৃতির একটি চেম্বার বসানো হবে। চেম্বারে দেওয়া হবে এক ধরনের জেল, যা দেহ থেকে চর্বি সঞ্চয় করে নতুন স্তনের আকৃতি দেবে। নতুন স্তনের পূর্ণাঙ্গ আকৃতি পেতে সময় লাগবে ৬ থেকে ৮ মাস। আর এরই মধ্যে জৈব উপাদানে তৈরি চেম্বারটি আপনাআপনি শরীরের সঙ্গে মিশে যাবে। মারজেল্লা জানান, এ প্রক্রিয়ার জন্য চেম্বারটি তৈরি করতে দু’বছর সময় লাগবে। সব কিছু ঠিক থাকলে তিন বছরের মাথায় স্তন ফিরে পাবেন ৬ জন নারী। এতে বিপদগ্রস্ত নারীরা স্বস্তি পাবেন। ক্যান্সারসহ বিভিন্ন কারণে যাদের স্তন কেটে ফেলতে হয়েছে তারা দুঃসহ অবস্থা থেকেও মুক্তি পাবেন।

খবরটি পড়েছেন :2217
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. ঝুঁকি নেই
  2. বুকের দুধ ক্যান্সারের ঝুঁকি কমায়
  3. রূপের সাতকাহন
  4. যন্ত্রের যন্ত্রণা
  5. মনের বিপর্যয়ে ক্যান্সার
  6. কাদা থেকে সুপারপ্লাস্টিক!
  7. উচ্চ রক্তচাপের ওষুধ ক্যান্সারের প্রকোপ কমায়!
  8. নারী কর্মীর প্রতি অশালীন মন্তব্যের খেসারত
  9. স্বাস্থ্য সচেতনতার চেয়ে ব্রিটিশ মহিলারা বেশি আগ্রহী সেলিব্রিটিদের নিয়ে
  10. নতুন নুডলস : খেলে ক্ষুধা লাগবে দেরিতে

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>