সেই ৮৪ পর্নোসাইট বন্ধের উদ্যোগ

দেশীয় মুখ নিয়ে তৈরি সেই ৮৪টি পর্নো ওয়েবসাইট বন্ধের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে। বিটিআরসি খুব শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত রোববার তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি পেয়েছেন। এর সঙ্গে ওই ৮৪ ওয়েবসাইটের তালিকাও পাঠানো হয়েছে। শিগগিরই এ ব্যাপারে একটি বৈঠক হবে বলে জানান তিনি। এরপরই সাইটগুলো বন্ধের ব্যবস্থা করা হবে। পুলিশ সদর দফতরের পক্ষ থেকেও বিটিআরসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিটিআরসি কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে বৈঠক করেন। এ সময় তিনি বিটিআরসি কর্মকর্তাদের ওয়েবসাইটগুলোর ব্যাপারে বিভিন্ন তথ্য দেন। এছাড়াও সাইটগুলো বন্ধের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

কিছুদিন আগে দেশি তরুণ-তরুণীদের গোপন মেলামেশার ছবি নিয়ে তৈরি ওই ৮৪টি ওয়েবসাইট শনাক্ত করে পুলিশ সদর দফতর। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদের নির্দেশে এআইজি (মিডিয়া) নজরুল ইসলাম তার সহকর্মীদের সহায়তায় ওয়েবসাইটগুলোর তালিকা তৈরি করেন। পরে সেগুলো বন্ধের সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। এ নিয়ে গত ১৫ সেপ্টেম্বর সমকালের ‘অপরাধ’ পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশ জানায়, ওই ওয়েবসাইটগুলোতে শোবিজের অনেক পরিচিত নারীর ছবি ব্যবহার করা হয়েছে। অনেকের গোপন মেলামেশার ছবি রয়েছে কয়েকটি ওয়েবসাইটে। বেশিরভাগ ক্ষেত্রে লুকানো ক্যামেরায় ওইসব ছবি ধারণ করা হয়েছে। কিছু ক্ষেত্রে সম্পাদনার মাধ্যমে সাধারণ ছবিকে পর্নো বানানো হয়েছে।

বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে কাজ শুরু করে পুলিশ সদর দফতর। ওয়েবসাইটগুলো শনাক্ত করার পর জানা যায়, এগুলো দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে। ফলে জড়িতদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। পরে সাইটগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

খবরটি পড়েছেন :3040
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. ৮৪ পর্নোসাইট বন্ধে ৩ মন্ত্রণালয়ের সহায়তা চায় বিটিআরসি
  2. দেশি মুখ নিয়ে ৮৪টি পর্নো ওয়েবসাইট!
  3. বন্ধ হচ্ছে ৮৪টি পর্নো ওয়েব সাইট
  4. পুলিশের তালিকাভুক্ত সেই ৮৪ ওয়েবসাইট বন্ধ হয়নি
  5. গ্লোবাল ফান্ড থেকে ৫৬০ কোটি টাকার প্রকল্প সমকামীতা প্রতিষ্ঠার রাষ্ট্রীয় উদ্যোগ
  6. ফেসবুকে তরুণীর ছবি দিয়ে ব্ল্যাকমেইলিং বাড়ছে
  7. ৮৪টি পর্নোসাইট বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পুলিশ
  8. ফ্রি কফির খেসারত
  9. মুজাহিদকে কোথাও দেখা যাচ্ছে না : পুলিশ কমিশনার
  10. শতাধিক পর্নো ওয়েবসাইট বাড়ছে সাইবার অপরাধ বিপথে তরুণ সমাজ

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>