স্বামী নয়, প্রেমিকই ‘কাজের’ মানুষ
দ্রুত গড়িয়ে যাচ্ছে সময়৷ সময়ের তালে এগিয়ে যাচ্ছে বিশ্ব৷ সে সঙ্গে পরিবর্তিত হচ্ছে মানুষের মনমানসিকতাসহ জীবনযাপনের নানা আচার৷ এখন অনেকেই সংসারের দায়িত্ব বাঁচিয়ে নির্ভেজাল জীবনের জন্য লিভ টুগেদার করে৷ কিন\’ বিয়ে আর লিভ টুগেদার আলাদা হলেও ঘরের কাজকর্ম ছেলে বা মেয়ে কাকে কতটা সামলাতে হয়? এ প্রশ্নের উত্তরে দু’পক্ষই বলবেন দায়িত্বটা আমারই বেশি৷ মার্কিন এক সমীক্ষা শেষে এমনই তথ্য দেওয়া হয়৷
২৮টি দেশ থেকে ৮ হাজার ১১৯ জন পুরুষ আর ৯ হাজার ৫১৭ জন নারীর মতামত একত্র করে তারা দেখেছেন, লিভ টুগেদার হোক বা বিয়ে, সামগ্রিকভাবে মেয়েরা ছেলেদের চেয়ে ঘরের কাজ বেশি করে ঠিকই৷ সপ্তাহে ছেলেরা যদি ঘরের কাজে ৯ ঘণ্টা সময় ব্যয় করে, মেয়েরা করে ২০ ঘন্টা৷ কিন\’ তুলনামূলকভাবে লিভ টুগেদারে থাকাকালীন ছেলেরা ঘরের কাজে যতটা হাত লাগায়, বিয়ের পরে ততটা নয়৷ উল্টো দিকে লিভ টুগেদারের তুলনায় বিয়ের পরে মেয়েদের চাপ অনেকটাই বাড়ে৷
অর্থাত্ এক কথায়, স্বামীর তুলনায় প্রেমিকেরা সংসারের কাজকর্ম অনেক বেশি ভাগ করে নেয়৷ আর প্রেমিকার তুলনায় বৌয়ের ঘাড়ে সংসারের চাপ অনেক বেশি থাকে৷ গবেষকদের অন্যতম শ্যানন ডেভিস মনে করছেন ‘বিয়ে নামক প্রতিষ্ঠানটির সঙ্গে কিছু সাবেকি ধাঁচ, কিছু রীতি নীতি জড়িয়ে যায়ই৷ নারী পুরুষের মধ্যে বৈষম্যে বিরোধী দম্পতিরাও তার বাইরে যেতে পারেন না৷
কত বার পড়া হয়েছে: 3070
এমন আরো কিছু পোষ্ট:
- ছোট প্রেমিক + বড় প্রেমিকা = প্রেমময় মধুর সম্পর্ক
- ওয়াই-ফাই সার্ভিস ছাড়া মিনি নোটবুক কতটুকু কাজের?
- হতাশাগ্রস্ত মানুষ বেশি নেট ঘাঁটে!
- সুখী মানুষ একটু বেশিই বকে!
- ঝগড়াটে স্বামী-স্ত্রীর আলাদা থাকাই ভালো সন্তানের স্বার্থে
- নারীর মস্তিষ্ক কি পুরুষের মস্তিষ্ক থেকে ভিন্ন?
- ক্ষমতায় গেলে এ সরকারের সব কাজের বৈধতা দেয়া হবে ॥ সাংবাদিকদের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
- ওরা মানুষ নয়, পতিতা!
- মৃত্যুর সময় কেমন বোধ করে মানুষ?
- স্বামী বা স্ত্রী একাধিক এবং…
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
