পশ্চিমা খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩০ শতাংশ বাড়ায়

ভাজা ও বেশি লবণাক্ত খাবার না খেলে বিশ্বে হার্ট অ্যাটাকের ঝুঁকি এক শতাংশ কমে যেতে পারে। খাদ্যাভ্যাসের ওপর চালানো এক গবেষণায় এমনটিই দেখা গেছে।
৫২টি দেশের ১৬ হাজার মানুষের খাদ্যাভ্যাস বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পেয়েছেন, প্রচলিত পশ্চিমা খাবারে চর্বি, লবণ ও মাংসের পরিমাণ বেশি। এ ধরনের খাবার যেকোনো অঞ্চলের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩০ শতাংশ বাড়ায়। কিন্তু দৈনিক খাদ্য গ্রহণের তালিকায় ফল ও সবজি থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি এক-তৃতীয়াংশ কমে যায়।
গবেষণায় দেখা যায়, প্রাচ্যের মাখন, সয়াবিন ইত্যাদি স্েমহজাতীয় খাবার পশ্চিমা খাবারের মতোই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। গবেষকেরা ১৯ ধরনের খাবারের ওপর ভিত্তি করে একটি প্রশ্নপত্র তৈরি করেন। পরে হার্ট অ্যাটাক হওয়া পাঁচ হাজার ৫৬১ জন এবং হূদরোগ আছে এমন ১০ হাজার ৬৪৬ জন মানুষের ওপর জরিপ চালানো হয়।
এতে দেখা যায়, যারা পশ্চিমা খাবার খায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি যারা এ ধরনের খাবার খুব কম খায় বা একেবারেই খায় না তাদের চেয়ে ৩৫ শতাংশ বেশি। হূদরোগের সঙ্গে প্রচলিত পশ্চিমা খাবারের সম্পর্ক অত্যন্ত বেশি। সুত্র: বিবিসি অনলাইন।

খবরটি পড়েছেন :513
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এক টুকরো ডার্ক চকলেট প্রতিদিন
  2. ডিপ্রেশন হৃদরোগের ঝুঁকি বাড়ায়
  3. সাদা চাল ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
  4. কফি পান ও হার্ট এটাকের মধ্যে কোন যোগসূত্র নেই!
  5. হার্ট অ্যাটাক থেকে বাঁচতে
  6. ফলের রস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
  7. হৃদরোগের ঝুঁকি কমাতে চা-কফি
  8. হার্ট এ্যাটাকের পর হলেও ধূমপান ছাড়ুন
  9. বেশি রাত জাগা অবসাদ ও আত্মহত্যার ঝুঁকি বাড়ায়
  10. অনিদ্রা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>