নাচতে নাচতে রিচার্জ
কোন এক জায়গায় আপনি সেলফোনে দারুণ এক গুরুত্বপূর্ণ কল নিয়ে ব্যস্তআছেন। কিন্তু বেরসিক ব্যাটারি হঠাৎ করে সিগন্যাল দিল চার্জ শেষ। অথচ আপনার আশপাশে কোথাও চার্জ দেয়ার ব্যবস্থা নেই। আপনি কি তখন দুশ্চিন্তা করে মাথার চুল ছিঁড়বেন? না, আপনাকে এখন থেকে তা আর করতে হবে না। এরকম পরিস্থিতিতে আপনি নিশ্চিন্তেকথা বলুন এবং পা চালিয়ে কোন মিউজিকের সামনে দাঁড়িয়ে মহানন্দে নাচতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার ডিভাইসটি সম্পূর্ণ রিচার্জ হয়ে গেছে। হ্যাঁ এরকম একটি নতুন ডিভাইস গত জুলাই মাসে বাজারে নিয়ে এসেছে লন্ডনভিত্তিক মোবাইল ফোন অপারেট অরেঞ্জ। সংস্থার প্রধান পার্টনার হ্যাটি ম্যাগি নতুন এই ডিভাইসকে কৌতুকের সঙ্গে তুলনা করে বলেন, এখন থেকে আপনারা যদি রাস্তায়, শপিং মলে, খেলার মাঠে বা অন্য কোথাও ফ্রি ড্যান্স শো দেখতে পান তাহলে অবাক হবেন না যেন।
খবরটি পড়েছেন :2512এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
