মুন্সিগঞ্জে স্কুল শিক্ষিকা খুন, স্বামী গ্রেফতার
মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকায় গত রবিবার রাতে লায়লা আক্তার (৪৫) নামের এক স্কুল শিক্ষিকাকে স্বামী খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার ঘাতক স্বামী জাহাঙ্গীরকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের ভাই আশরাফুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। আশরাফুজ্জামান জানান, তার বোন লায়লা আক্তার স্বামী জাহাঙ্গীরকে নমিনি করে ৮ লাখ টাকা ব্যাংকে জমা রাখে। এরই মধ্যে জাহাঙ্গীর গোপনে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে সংসারে দেখা দেয় অশান্তি। এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে সে কৌশলে লায়লাকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। লায়লা আক্তার মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থাকাবস্থায় সম্প্রতি স্বেচ্ছায় অবসর নেন।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা দারোগা ইয়ারদুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ প্রয়োগ করে কিংবা বালিশ দিয়ে মুখে চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
খবরটি পড়েছেন :355এমন আরো কিছু পোষ্ট:
- মুন্সিগঞ্জে গরম তেলে শিশু গৃহকর্মীর মুখ ঝলসানোর অভিযোগে গৃহবধু গ্রেপ্তার
- বুড়িগঙ্গায় ট্রলার ডাকাতি চালকের সহকারী নিহত, গ্রেফতার ২
- মুন্সিগঞ্জে স্টিমার স্টেশন চাই
- মুন্সিগঞ্জে মেঘনার চর থেকে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার
- মুন্সীগঞ্জে ১ জন খুন ॥ গ্রেফতার ১
- স্ত্রী আত্মহত্যার হুমকি দিলে স্বামী ডিভোর্স চাইতে পারবে!
- মুন্সিগঞ্জে আকিজ ম্যাচ কারখানায় বিস্কোরণে দুই শ্রমিক নিহত
- চুরির মামলায় গ্রেফতার
- মুন্সীগঞ্জে বিদু্যত্স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃতু্য
- মুন্সীগঞ্জে টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
