পুরুষদের স্বাস্থ্য কথা

নারী ও পুরুষদের স্বাস্থ্য-সৌন্দর্য নির্ভর করে শরীরের গঠন প্রকৃতির ওপর। শরীর বিজ্ঞানীদের গবেষণায় – ইতিপূর্বে এ সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ একদল গবেষক জানিয়েছেন, নতুন আরো একটি বিষয়। তাদের ভাষায়, খেলোয়াড় সুলভ টিকালো চোয়াল এবং পৌরুষদীপ্ত মুখাবয়ব বিশিষ্ট পুরুষরা অন্যদের তুলনায় বেশি স্বাস্থ্যবান হয়ে থাকেন। আর এ জাতীয় পুরুষ সঙ্গীকেই প্রাধান্য দেয় নারীরা।

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অষ্ট্রেলিয়ার একদল গবেষক সম্প্রতি এ সংক্রান্ত একটি সমীক্ষা চালান। ব্যাপক গবেষণা শেষে তারা রয়্যাল সোসাইটির বায়োলজিক্যাল-সায়েন্স নামক জার্নালে একটি নিবন্ধ প্রকাশ করেছেন। তাতে তারা উল্লেখ করেছেন, ১৯২০ থেকে ১৯২৯ সালের মধ্যবর্তী মার্কিন নাগরিকদের ৩০০ নারী-পুরুষের ছবি ৩৭ জন শিক্ষার্থীকে দেখানো হয়। এ সময় ছবিগুলোর মাথা ঢেকে শুধু চোয়াল সম্পর্কে মন্তব্য করতে বলা হয়। একই সঙ্গে মেয়েলি ও পুরুষালি স্বভাবের চোয়ালওয়ালা ছবিগুলো আলাদা করার নির্দেশ দেয়া হয়। পরে গবেষকরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন। তাতে দেখা গেছে, খেলোয়াড় সুলভ টিকালো চোয়াল বিশিষ্ট পুরুষরা অপেক্ষাকৃত ক্ষীণ চোয়াল বিশিষ্টদের তুলনায় বেশি সুঠামদেহী। এর কারণ খুঁজেছেন গবেষকরা। তাদের মতে, টেস্টোস্টেরন নামক হরমোন সম্ভবত এজন্য বেশি ভূমিকা রাখতে পারে। কারণ এ জাতীয় হরমোন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। যাদের শরীরে এ হরমোনের মাত্রা যত বেশি, তাদের শরীর তত সুঠাম। একই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বেশি। ফলে এ শ্রেণীর পুরুষের স্বাস্থ্য থাকে অটুট। নারীরা সঙ্গী নির্বাচনে সুঠামদেহী পুরুষ পছন্দ করেন। কারণ তারা চান তাদের সন্তানও হোক সুঠামদেহী । অবশ্য এ গবেষণায় নারী দেহের অঙ্গ সৌষ্ঠব নিয়ে তেমন কোন স্পষ্ট মতামত ব্যক্ত করা হয়নি।

গবেষকদলের প্রধান ড. গিলিয়ান রোডেস বলেন, পৌরুষদীপ্ত স্বভাবের পুরুষরা অন্যদের তুলনায় বিনয়ী হয়ে থাকেন।

number of view: 456
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. আমেরিকানদের চোখে নারীই সৎ ও স্মার্ট নেতা!
  2. মানসিক স্বাস্থ্য উন্নয়নের উপায়
  3. পুরুষদের হার্ট এটাক কমাতে সপ্তাহে অন্তত দু’বার সেক্সসেশন
  4. কে প্রথম?
  5. পরিশ্রমে আয়ু বাড়ে স্বাস্থ্য ভালো থাকে
  6. স্বাস্থ্য সচেতনতার চেয়ে ব্রিটিশ মহিলারা বেশি আগ্রহী সেলিব্রিটিদের নিয়ে
  7. নারীর মস্তিষ্ক কি পুরুষের মস্তিষ্ক থেকে ভিন্ন?
  8. মার্কিন পুরুষরাই দত্তক নিতে বেশি আগ্রহী
  9. মানসিক স্বাস্থ্য : যুক্তরাজ্যের ২৭ ভাগ টিনেজার অবসাদগ্রতায় ভোগে
  10. যার মগজে যা

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>