দৃষ্টি ফেরাতে জিন থেরাপি
রেটিনিটিস পিগমেনটোসা ও ম্যাকুলার ডিজেনারেশন-জনিত দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টি ফেরাতে ব্যবহৃত হতে পারে জিন থেরাপি। এ সম্ভাব্যতার কথা বললেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট জেনারেল হসপিটালের সেলুলার নিউরোবায়োলজির পরিচালক রিচার্ড মাসল্যান্ড। প্রোটিনের অভাবে রড ও কোন্ কোষের ডিজেনারেশন মানুষের অন্ধত্বের একটি সাধারণ কারণ। একই সমস্যায় আক্রান্ত কিছু ইঁদুরের ওপর এ নিয়ে গবেষণা হয়েছে। ইঁদুরগুলোর ডিজেনারেটেড রড ও কোষে জিন এনকোডিং মেলানপসিন প্রয়োগ করা হয়। চার সপ্তাহ পরে তাদের চোখে ১ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ রেটিনাল গ্যাংগ্লিয়ন কোষ পাওয়া গেছে। দৃষ্টিশক্তিরও অনেক উন্নতি হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া
number of view: 140এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
