সৌদি বিশ্ববিদ্যালয়ে সুপার কম্পিউটার

সৌদি আরবের একটি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সুপার কম্পিউটারগুলোর একটি। ‘শাহীন’ নামে এই সুপার কম্পিউটার বিশ্বের শীর্ষ গবেষকদের সৌদি আরবে আসতে প্রলুব্ধ করছে। বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। জেদ্দার কাছে লোহিত সাগর উপকুলে অবস্িথত বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আগামী বছর থেকে শুরু হবে। সৌদি বাদশাহ আবদুল্লাহ দেশের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন তারই অংশ হিসেবে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। নতুন এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ফলিত গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ের ওপর গবেষণা করার জন্য বিজ্ঞানীদের সুযোগ দেবে। শাহীন সুপার কম্পিউটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মজিদ আল-ঘাসলান জানান, ‘আমরা যেমনটি চাই সে রকম জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি হচ্ছে সুপার কম্পিউটার। শাহীন সুপার কম্পিউটার কেনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি হবে বিশ্বের ষষ্ঠ শক্তিশালী কম্পিউটার। কেএইউএসটি ছাড়া এই সুপার কম্পিউটার কর্নেল ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি ব্যবহার করবে।

number of view: 195
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. পরিধানযোগ্য কম্পিউটার
  2. সৌদি আরবে আট বছরের শিশুর বিয়ে বিচ্ছেদ মামলা
  3. মনের কথা লিখবে কম্পিউটার
  4. বাংলাদেশের প্রথম কম্পিউটার
  5. মহাকাশে কম্পিউটার ভাইরাস
  6. বন্দীদের কম্পিউটার
  7. কম্পিউটার পড়বে মন
  8. মাত্র ৭ সেকেন্ডেই কম্পিউটার চালু করবে গুগল ক্রোম অপারেটিং সিস্টেম
  9. সৌদি রাষ্ট্রদূতের নৈশভোজে জামায়াত নেতাদের পাশে তোফায়েল আহমেদ
  10. রেকর্ডসংখ্যক ঘর পর্যন্ত পাই-এর মান নির্নয়

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>