চিন্তাশক্তি বাড়ানোর জন্য খাবার

ডা. কাজী মাহবুবা আখতার
আপনি কি জানেন? এমন কিছু খাবার রয়েছে যেগুলো দৈনিক গ্রহণ করলে হজমশক্তি বাড়ে, হৃদরোগ প্রতিরোধ হয়, শরীরের ওজন নিয়ন্ত্রণ থাকে, মূত্রতন্ত্রের কার্যকারিতা অক্ষুণí থাকে। যেমন­ রসুন, পাসলি (খাদ্যে ব্যবহৃত সুগìিধযুক্ত পাতা) কিংবা ক্র্যানবেরি আপনার শরীরে প্রয়োজনীয় এমন কিছু পুষ্টি উপাদানের জোগান দেয় যা শরীরের চালিকাশক্তি হিসেবে কাজ করে।
রসুন
রসুনকে বলা হয় প্রাকৃতিক এন্টিবায়োটিক। অন্যান্য এন্টিবায়োটিকের মতো রসুনও শরীরে অনুপ্রবেশকারী বেশ কিছু জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে। রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম, জিঙ্ক সেলেনিয়াম, ভিটামিন-এ এবং ভিটামিন-সি। রসুন সাধারণভাবে হজম ক্ষমতা বৃদ্ধি, ইনফেকশন প্রতিরোধ, রক্তপ্রবাহ বৃদ্ধি এবং হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
পার্সলি
বিভিন্ন রান্নায় সুগìিধ ছড়ানোর কাজে এটি ব্যবহৃত হয়। এটি একধরনের পাতা। এই পাতায় রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, রিবোফ্লাবিন, পটাসিয়াম, থায়ামিন, ভিটামিন-এ এবং সি। স্বল্প পরিমাণে নিয়াসিনও রয়েছে এই পাতাটিতে। বিশিষ্ট হজমকারক এবং শ্বাস পরিষ্কারক হিসেবে পাসলি সমধিক পরিচিত। এতে রয়েছে উচ্চমাত্রার গìধ বিশোষক এবং জারক ক্লোরোফিল। আসলে পাসলি ভেষজ প্রক্রিয়ায় ওজন হন্সাসকারী ওষুধের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘ দিন থেকে। তবে আধুনিক গবেষণায় দেখা গেছে, এটি কিডনি, লিভার, থাইরয়েড এবং অন্যান্য গ্রন্থির স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।
ক্র্যানবেরি
মূত্রতন্ত্রের ইনফেকশন প্রতিরোধে ক্র্যানবেরি শত শত বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কারণ এর মধ্যে কিছু উপাদান রয়েছে যা প্রস্রাবে অবস্খিত ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধিতে বাধা দেয়। ক্র্যানবেরির জুসের মধ্যে এমন কিছু উপাদানের সìধান মিলেছে যেগুলো মূত্রতন্ত্রের বিভিন্ন নালীর অভ্যন্তরীণ পৃষ্ঠের কোষের সংস্পর্শে আসা ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

number of view: 283
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. সুস্খ থাকতে ১১ খাবার
  2. শরীর মন সুস্থ রাখতে ১১ খাবার
  3. 'মিনি' খাবার স্বাস্থ্যের জন্য ভাল
  4. সুস্বাস্খ্যের জন্য মাছ
  5. হৃদরোগ প্রতিরোধে রসুন
  6. ফিটনেস বাড়ানোর উপায়
  7. ভিটামিন ডি-র অভাবেই মহিলাদের স্ট্থায়ী ব্যথা
  8. নিরামিষভোজীদের জন্য দুঃসংবাদ
  9. ভিটামিন ‘ডি’ ডায়াবেটিসের ঝুঁকি কমায়
  10. খাবার খান আস্তে ধীরে

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>