জিওড : ফায়ারফক্সের এ টুল জানিয়ে দেবে আপনি কোথায় আছেন
মজিলা ফায়ারফক্স এবার হাতে নিল নতুন এ সেবা। এর নাম দেয়া হয়েছে জিওড। এতে কী হবে? ধরা যাক, আপনি নতুন কোনো শহর বা দেশে গেলেন। আপনি সেখানকার তেমন কিছুই চেনেন না। এখন যদি আপনার কাছাকাছি অবস্থিত ভালো কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেলের ঠিকানা জানতে চান, তাহলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারই আপনাকে সাহায্য করবে।
জিওড প্রকল্পটি মূলত ফায়ারফক্সের পরীক্ষামূলক অ্যাড-অন, যা ফায়ারফক্স ৩.১-এ সম্পূর্ণরূপে সংযুক্ত করা হবে। জিওড প্রজেক্টটি স্কাইহুক নামের একটি ফার্মের প্রযুক্তি ব্যবহার করে আপনার কম্পিউটারের অবস্থান নির্ণয় করে থাকে। এ প্রযুক্তির তথাকথিত লুকি সিস্টেম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কম্পিউটারের অবস্থান নির্ণয় করতে পারে। স্বয়ংক্রিয় এ প্রযুক্তি দ্বারা নির্ণয় করা অবস্থানের সঙ্গে আপনার অবস্থানের পার্থক্য থাকতে পারে মাত্র দশ থেকে বিশ মিটার।
মজিলার ভাইস প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং মাইক শেভার মনে করেন, মজিলার জিওড প্রকল্পটি শুধু রেস্টুরেন্ট খোঁজাই নয় বরং তার চেয়েও বড় ও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে পারে।
মজিলার জিওড প্রকল্পটি মূলত কাজে লাগবে যেসব ওয়েবসাইট শুধু নির্দিষ্ট কিছু স্থান থেকেই ভিজিটরদের সাইট ভিজিট করার অনুমতি দিয়ে থাকে। এছাড়া সংবাদ বিষয়ক ওয়েবসাইটেরও কাজে লাগবে ব্যবহারকারী কোথা থেকে সাইট ভিজিট করছেন, তা নির্ণয় করে ব্যবহারকারীর স্থানীয় সংবাদ প্রদর্শন করতে।
এতোকিছুর পর হয়তো ভাবছেন জিওড আপনার প্রাইভেসির জন্য ক্ষতিকর। মোটেই না বরং এটি ব্যবহারকারীর সম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত। যখন কোনো সাইট আপনার লোকেশন বা আপনি যেখানে অবস্থান করছেন, সেখানকার তথ্য জানতে চাইবে, তখনই একটি নোটিফিকেশন বার আপনাকে জিজ্ঞাসা করবে এই ওয়েবসাইটকে আপনি আপনার অবস্থান সম্পর্কে তথ্য দিতে চান কি না বা কতোটুকু দিতে চান ইত্যাদি। অর্থাৎ আপনার অনুমতি ছাড়া জিওড ওয়েবসাইটের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপনার সম্পর্কে কোনো তথ্যই প্রেরণ করবে না।
কন্টেন্ট প্রোভাইডরদের জন্য জিওলোকেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। আর স্থান নির্ণয়ের জন্য অসাধারণ একটি টুল হতে পারে মজিলার জিওড প্রকল্প। তাই জিওড সম্পর্কে ব্যবহারকারীর অভিজ্ঞতা ও মতামত জানতে সব ব্যবহারকারীর জিওডের পরীক্ষামূলক অ্যাড-অনটি ব্যবহার করার অনুরোধ করেন মজিলার ভাইস প্রেসিডেন্ট মাইক শেভার।
আমিনুল ইসলাম
এমন আরো কিছু পোষ্ট:
- অপর প্রান্তের যে কোন ভাষা আপনি শুনবেন নিজের ভাষায়!
- শত্রুকে হটিয়ে দেবে রোবট সাপ
- সবচে গভীরে ডুব দেবে অটোসাব
- দ্রুত লোড হওয়া সাইটকে প্রাধান্য দেবে সার্চ ইঞ্জিন গুগল
- এমপিথ্রিতে ভলিউমের মাত্রা বেঁধে দেবে ইইউ
- ডিএনএ বলে দেবে বংশ পদবি
- মিসাইল ঘেঁষতে দেবে না লেজার জাম্বো
- মোবাইল ফোনের জন্য আসছে ফায়ারফক্স
- নেতা কোথায়?
- এই দুঃখ রাখি কোথায় !
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
