ধনী ও গরিব দেশের মানুষের আয়ুস্কালের পার্থক্য ৪০ বছরের বেশি হতে পারে
বিশ্বের ধনী ও গরিব দেশের মানুষের প্রত্যাশিত আয়ুস্কালের মধ্যে পার্থক্য হতে পারে ৪০ বছরেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি বিশ্বের বিভিন্ন ধনী ও দরিদ্র দেশের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উপর পরীক্ষা চালিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য ও অদক্ষতার প্রমাণ তুলে ধরে এক রিপোর্টে এ কথা উল্লেখ করেছে। খবর: বিবিসি
রিপোর্টে বলা হয়, বিশ্বের বর্তমান সার্বিক স্বাস্থ্যাবস্থা ভারসাম্যহীন, অস্থিতিশীল ও অনিরাপদ। ধনী দেশগুলোর সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক বরাদ্দ দিলেও অনুন্নত ও গরীব দেশের সরকারগুলো তা পারছে না। তাই গরীব দেশের জনগণ নিজেদের পকেটের টাকা স্বাস্থ্যখাতে ব্যয় করতে বাধ্য হচ্ছে যা তাদের ক্রমেই দারিদ্র্য সীমার নীচে ঠেলে দিচ্ছে। এর ফলে গরীব দেশের জনগণ একদিকে যেমন পুষ্টিহীনতায় নিমজ্জিত হচ্ছে তেমনি তাদের গড় আয়ুস্কাল কমছে। অন্যদিকে ধনী দেশের লোকজন উন্নত স্বাস্থ্যাবস্থার সুবিধা ভোগ করছে ও পুষ্টিকর খাবার গ্রহণ করছে। ফলে তাদের গড় আয়ুস্কাল ক্রমেই বাড়ছে। রিপোর্টে বলা হয়, অদূর ভবিষ্যতে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে আয়ুস্কালের এই ব্যবধান ৪০ বছরের বেশি হতে পারে।
number of view: 151এমন আরো কিছু পোষ্ট:
- গরিব দেশের বিলাসী রাজা
- বেশি মদ খেলে মগজ ছোট হয়ে যেতে পারে
- ইঁদুরের দেহে মানুষের রক্তনালি
- শিশুসুলভ চেহারাধারীরা বাঁচে বেশি
- পানিই হতে পারে উত্তম ডায়েট
- দরিদ্র দেশের ৯ রানীর শপিং ট্রিপ!
- পানির চেয়ে চা বেশি উপকারী
- স্বাস্থ্য সচেতনতার চেয়ে ব্রিটিশ মহিলারা বেশি আগ্রহী সেলিব্রিটিদের নিয়ে
- সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের তুলনায় নারীমন্ত্রী বেশি
- নিউইয়র্কের মানুষের মনে সুখ নেই
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
