বেশি মদ খেলে মগজ ছোট হয়ে যেতে পারে

যত বেশি মদ খাবেন তত ছোট হবে আপনার ম¯িস্ক। যারা মদ্যপানে অভ্য¯ তাদের জন্য এটা অবশ্যই দুঃসংবাদ। এমনকি পরিমিত পরিমাণে মদ খেলেও ম¯িস্কের আয়তন কমতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের ওয়েলেসলি কলেজের নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর জিনিউজ অনলাইনের।কিন্তু মগজের আয়তন কমে গেলে কী হবে? কিছু নেতিবাচক প্রতিক্রিয়া অবশ্যই তৈরি হবে। কারণ মগজের ছোট আকারের সঙ্গে স্মৃতিলোপ, চিšন এবং শিণ সংশ্লিষ্ট সমস্যাদি স¤ক্সর্কিত। স্মৃতিভাণ্ডার ঠিকমতো কাজ করে না। নতুন ওই সমীা চালানো হয় ১ হাজার ৮৩৯ জন পর্ণবয়স্ক লোকের ওপর। তাদের কিছু স্বাস্থ্য পরীা এবং ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদের অধিকাংশ জানিয়েছেন, তারা স্বল্পমাত্রায় অ্যালকোহল গ্রহণ করেন। গবেষক দলের প্রধান ক্যারল অ্যানপল বলেন, তাদের গবেষণায় দেখা গেছে, মদ্যপান ও মগজের আয়তনের মধ্যে নেতিবাচক সহস¤ক্সর্ক রয়েছে। অর্থাৎ বেশি মদ খেলে মগজের আয়তন বেশি হারে কমবে। ক্যারল বলেন, পুরুষদের মধ্যে মদ্যপানের প্রবণতা ও মাত্রা বেশি হলেও নারীদের মধ্যেই নেতিবাচক সহস¤ক্সর্ক বেশি দেখা গেছে।তিনি বলেন, এর কারণ হয়তো এইÑ নারীদের দেহাকৃতি তুলনামলকভাবে ছোট এবং তাদের ওপর অ্যালকোহলের প্রতিক্রিয়া বেশি। গবেষকরা বলেছেন, সমীার ফল যার ইঙ্গিত দেয় তাহলো অ্যালকোহল পান বিপদ ডেকে আনতে পারে। তাদের গবেষণা প্রতিবেদন আর্কাইভস অব নিউরোলজি জার্নালের অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়েছে।

কত বার পড়া হয়েছে: 272
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. বেশি পানি খেলে
  2. কলকাতা ও ঢাকা অদূর ভবিষ্যতে সমুদ্রে তলিয়ে যেতে পারে
  3. নারীদের বেশি ঘুম দরকার
  4. ধনী ও গরিব দেশের মানুষের আয়ুস্কালের পার্থক্য ৪০ বছরের বেশি হতে পারে
  5. মাওয়া-চরজানাজাত বিকল্প রুটে ফেরি চলাচল বìধ হয়ে যেতে পারে
  6. সকালে নাস্তা না খেলে ওজন বাড়ে
  7. তামাক সেবন ও কম ফল খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে
  8. মার্কিন পুরুষরাই দত্তক নিতে বেশি আগ্রহী
  9. যার মগজে যা
  10. পানির চেয়ে চা বেশি উপকারী

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>