নির্ঘুম অবস্থার জন্য দায়ী দু’টি জিন
ঘুম সুস্থতার পূর্বশর্ত। রাতের পর রাত নির্ঘুম সময় কাটিয়ে সুস্থ শরীর ও মন আশা করা বাতুলতা মাত্র। আবার এ কথাও সত্য, সুস্থ শরীর ও মন ছাড়া সাউন্ড ি প বা সুখনিদ্রা কল্পনা করা যায় না। ঘুম নিয়ে দেশে দেশে এ যাবৎ বহু গবেষণা হয়েছে। এখনও চলছে বহুমাত্রিক গবেষণা। তাতে ঘুম নিয়ে জানা গেছে আশ্চর্যজনক সব তথ্য। এবার তার সঙ্গে নতুন তথ্য সংযোজন করলেন একদল জাপানি গবেষক।
দীর্ঘদিন ঘুম নিয়ে গবেষণাশেষে টোকিও ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দুইটি জিনের বংশগতি সন্ধান পেয়েছেন যা নির্ঘুম অবস্থার জন্য দায়ী বলে মনে করেন তারা। ন্যাচার জিনেটিকস জার্নালে প্রকাশিত নিবন্ধে গবেষকগণ উল্লেখ করেছেন এ সংক্রান্ত তথ্য। বলা হয়েছে- সাধারণত নারকোলেপসি নামক রোগে আক্রান্ত হলে ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে। তাদের গবেষণায় তাই এ রোগে আক্রান্ত ও সুস্থ শরীরের বিভিন্ন জাতিগোষ্ঠীর কয়েক হাজার স্বেচ্ছাসেবীকে বেছে নেয়া হয়। তাতে দেখা গেছে, জাপানিদের ৭৯ ভাগ নারকোলেপসি রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। পক্ষান্তরে, অন্যান্য জাতিগোষ্ঠীর এ আশংকা মাত্র ৪০ ভাগ। গবেষকদল সিপিটি ১বি এবং সিএইচকেবি নামক দুইটি জিনের সন্ধান পান যা কিনা মানুষকে তার ব্রেনে ঘুমানো বা ঘুম থেকে জাগরণের জন্য সংকেত পাঠিয়ে থাকে। অর্থাৎ নিয়মিত ঘুম ও জাগরণের জন্য উল্লিখিত জিন দুইটি ভূমিকা পালন করে থাকে। এর আগে অবশ্য বিজ্ঞানীরা নির্ঘুম অবস্থার জন্য নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত ছিলেন না। তবে তাদের ধারণা, কারো কারো হাইপোক্রেটিন নামক এক প্রকার কেমিক্যাল বা রসায়ন ব্রেনে ঘুমানো ও জাগরণের জন্য সংকেত পাঠিয়ে থাকে। এর স্বল্পতা দেখা দিলে নির্ঘুম বা ঘুমের ব্যাঘাত ঘটে থাকে।
গবেষক দলের ধারণা, বর্তমান পরিস্থিতিতে নারকোলেপসির উপসর্গের ওপর ভিত্তি করে চিকিৎসা দেয়া হয়। উপরোল্লিখিত দুইটি জিনের সন্ধান পাওয়ায় জানা যাাবে ঐ জিন দুইটিই হাইপেক্রেটিনের স্বল্পতা বা আধিক্যের জন্য দায়ী কিনা। এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে নির্ঘুম সমস্যার সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
number of view: 201এমন আরো কিছু পোষ্ট:
- স্থূলতার জন্য দায়ী ‘সেল’ শনাক্ত
- ব্রেন ক্যান্সারের জন্য দায়ী জিনের পূর্ণাঙ্গ মানচিত্র আবিস্কার
- সুখবর হৃদরোগীদের জন্য
- বলিরেখার জন্য জিন দায়ী নয়
- ফুসফুস বাঁচাবে ব্রকলি
- অনিদ্রা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
- ক্রোধ পুষে রাখা হার্টের জন্য ক্ষতিকর
- কী পরিমাণ ঘুম আমাদের জন্য যথেষ্ট?
- স্লিপ এপনিয়া : ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া
- হৃদপিণ্ডের জন্য প্রাকৃতিক পরিবেশ
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
