মুজাহিদকে কোথাও দেখা যাচ্ছে না : পুলিশ কমিশনার
জামাতের সেক্রেটারি জেনারেল, জোট সরকারের সাবেক মন্ত্রী ও বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় করলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ বলেছেন, তাকে কোথাও দেখা যাচ্ছে না। গতকাল শনিবার বিকেলে রাজারবাগে পুলিশ টেলিকম মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশের মাসিক (সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা পরবর্তী সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গত ৬ অক্টোবর আদালত বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অন্য আসামিদের সঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বির”দ্ধে ওয়ারেন্ট জারি করে। ওই দিন ওয়ারেন্ট সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়। কিš’ ওয়ারেন্ট থানায় পৌঁছলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।
উত্তরা থানার ওসি সাইফুল আলম চৌধুরী জানান, জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি উত্তরা থানায় পৌঁছেছে। এরপর থেকে পুলিশ তাকে ধরার জন্য তার বাসায় ২ দফায় অভিযান চালিয়েছে। তাকে পাওয়া যায়নি। পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। তার অবস্থান জানতে সাদা পোশাকে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে ওসি দাবি করেন।
ডিএমপির কাছে মুজাহিদের কোনো খোঁজ না থাকলেও এই জামাত নেতা প্রকাশ্যে দাবড়ে বেড়াচ্ছেন। পুলিশের তাকে না ধরা প্রসঙ্গে ডিএমপি কমিশনার গতকাল সাংবাদিকদের বলেন, আদালত থেকে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে। গ্রেপ্তারের ব্যাপারে আদালতের নির্দেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মুজাহিদকে গ্রেপ্তারের জন্য পাঠানো পরোয়ানা আদালতের অবজারভেশনে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এমন আরো কিছু পোষ্ট:
- আদালতে পুলিশ জানাল, পলাতক থাকায় মুজাহিদকে গ্রেপ্তার করা যায়নি
- ফেরার মুজাহিদকে সাদা পোশাকে খুঁজছে পুলিশ
- মুজাহিদকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ
- নারায়ণগঞ্জ পুলিশ গামছা লুট করেছে!
- মুজাহিদী নাটক নতুন দৃশ্যে
- ঢাকায় লিভ টুগেদার, কোথাও ফ্যাশন, কোথাও নীল দংশন
- কে তুমি হে অতিথি
- সরকারের সঙ্গে পলাতক আসামি ॥ মুজাহিদের বৈঠক, নানা প্রশ্ন
- মুন্সীগঞ্জে পুলিশ ডাকাত সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তাসহ আহত ১০
- ফরিদপুরে সরকারি ভবনে অনুষ্ঠান করলেন জামায়াত নেতা মুজাহিদ পুলিশের খাতায় পলাতক!
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
