মুন্সীগঞ্জের মিন্টুর অনন্য আবিষ্কার

অতি অল্প সময়ের মধ্যে সফটওয়্যার ডেভেলপসহ ইলেকট্রনিকসের বেশ কিছু আবিষ্কার করে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছেন মুন্সীগঞ্জের তরুণ কম্পিউটার প্রোগ্রামার নিজাম উদ্দিন আহাম্মেদ মিন্টু। এসব আবিষ্কারের জন্য তিনি ইতোমধ্যে স্খানীয় ও জাতীয় পর্যায়ে স্বীকৃতিও পেয়েছেন। মুন্সীগঞ্জ জেলার মানিকপুরে মিন্টুর বাড়ি। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধীনে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটিতে ‘কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’-এর শেষ বর্ষের ছাত্র তিনি। সপ্তম শ্রেণীতে থাকাকালে জেলার বিজ্ঞান মেলায় অংশ নিয়ে প্রথম হওয়া আর সেখান থেকেই তার পথচলা শুরু। এরপর তাকে আর পিছু তাকাতে হয়নি। একের পর এক আবিষ্কারে মগ্ন তিনি।
এ/ভি ব্রডকাস্ট সিস্টেম ফর ক্যাবল টিভি, এ/ভি লাইভকাস্ট, স্কাইটাচ রেডিও প্লেয়ার, সাইবারক্যাফে অটোমেশন সিস্টেম, ইলেকট্রনিকস ইনস্ট্রুমেন্ট টেস্টার, অটোমেটিক লাইটিং সিস্টেম, ইনফন্সারেড সিকিউরিটি, ইনফন্সারেড রাডার এসব কিছুই আবিষ্কার করেছেন তরুণ উদ্ভাবক মিন্টু।
কম্পিউটার প্রোগ্রামার নিজাম উদ্দিন আহাম্মেদ মিন্টু ‘নয়া দিগন্ত’কে জানান, তার ডেভেলপ করা এ/ভি ব্রডকাস্ট সিস্টেম ফর ক্যাবল টিভি সফটওয়্যারটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস [বেসিস] আয়োজিত আইটি ইনোভেশন সার্চ প্রোগ্রাম ২০০৭ এ সেরা ১০টি সফটওয়্যার এর মধ্যে স্খান করে নেয় এবং এখন তা দেশের বিভিন্ন জেলার ক্যাবল টিভি অপারেটররা ব্যবহার করছেন। সফটওয়্যারটি ব্যবহার করে ক্যাবল অপারেটররা তাদের কন্ট্রোল রুম থেকে একটি ভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান এবং বিজ্ঞাপন প্রচার করতে পারছেন। তার আবিষ্কৃত ‘এভি লাইভকাস্ট’ সফটওয়্যারটির মাধ্যমে যেকোনো টিভি এবং রেডিও চ্যানেলগুলোকে ইন্টারনেটে ব্রডকাস্ট করা সম্ভব। সাইবার ক্যাফে অটোমেশন সিস্টেম সফটওয়্যারটির মাধ্যমে যেকোনো সাইবার ক্যাফের হিসাব-নিকাশ করা সহজ। ‘ইলেকট্রনিকস ইনস্ট্রুমেন্ট টেস্টার’ যার মাধ্যমে ইলেকট্রনিকসের যন্ত্রাংশ সহজেই পরীক্ষা করা যায়। তার এ প্রোজেক্টটি ২০০৫ সালের জাতীয় বিজ্ঞান মেলায় জাতীয় পুরস্কারে ভূষিত হয়। ‘অটোমেটিক লাইটিং সিস্টেম’ এই আবিষ্কারটির মাধ্যমে বিদ্যুৎ অপচয় রোধ করা সম্ভব। এ ছাড়া তার উল্লেখযোগ্য আবিষ্কারগুলোর মধ্যে ‘স্কাইটাচ রেডিও প্লেয়ার’ অন্যতম। এর মাধমে একজন ইন্টারনেট ব্যবহারকারী যেকোনো স্খান থেকে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের এফএম ও অনলাইন রেডিও চ্যানেলগুলো শুনতে পারবেন।
তার বাবা আবু নেছার আহাম্মেদ বলেন, পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই মিন্টুর ইলেকট্রনিকসের প্রতি ঝোঁক ছিল। যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করেই সময় কাটত তার। তবে এর জন্য আমরা তেমন কোনো বাধা দেইনি। জিপসি কিংস ডট নেট-এর পরিচালক গোলাম ইমরান বিদ্যুৎ ‘এ/ভি ব্রডকাস্ট সিস্টেম ফর ক্যাবল টিভি’ সফটওয়্যার সম্পর্কে জানান, নিজাম উদ্দিন আহাম্মেদ মিন্টুর সফটওয়্যার ব্যবহার করে আমরা আমাদের পছন্দমতো অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচার করতে পারছি। মিন্টুর সাথে যোগাযোগ : ০১৭১৭-৩৪৭৩৫৫।

number of view: 166
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. অনুভূতি সম্পন্ন কম্পিউটার
  2. শীঘ্রই বাজারে আসছে মাইক্রোসফটের ‘উইন্ডোজ ক্লাউড’ অপারেটিং সিস্টেম
  3. বিশ্বের প্রথম আবিষ্কার এক অণু ট্রানজিস্টর
  4. জুতা আবিষ্কার!
  5. কবিতায় ও জীবনাচরণে অনন্য এক নারী
  6. মুন্সীগঞ্জের পুকুরটি যেন ভরাট করা না হয়
  7. মুন্সীগঞ্জের সর্পনৃত্য :দেদার বিত্রিক্র হচ্ছে সিডি, রোববার মনসাপহৃজা
  8. আয়ু বাড়ানোর জিন আবিষ্কার
  9. মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ
  10. ধাঁধা খেলা আবিষ্কার

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>