মালিকের লাশ পাহারায় কুকুর
কুকুরের প্রভুভক্তি তুলনাহীন। সম্প্রতি তারই আরেকটি নমুনা পাওয়া গেল যুক্তরাষ্ট্রের সান ফন্সান্সিসকো অঙ্গরাজ্যে। আত্মহত্যা করে মালিকের মৃত্যুর ছয় সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও লাশটির নিরাপত্তা নিশ্চিত করতে পাহারায় নিয়োজিত ছিল একটি জার্মান শেফার্ড। কলোরাডোর এ ঘটনার খবর জানিয়েছে ‘ডেনভার পোস্ট’। ঘরের ইঁদুর ও খড়গোশ খেয়ে কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও পানিশূন্যতায় ভুগতে থাকে ক্যাশ নামের এই কুকুরটি। হাড্ডিসার হয়ে নিজের সুন্দর শারীরিক কাঠামোও নষ্ট হয়ে যায় তার। আত্মহত্যার দেড় মাস পর নিজ বাসভবন থেকে মালিকের লাশ খুঁজে পাওয়ার পর উদ্ধার করা হয় ক্যাশকে। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, সম্ভবত ক্যাশের কারণেই নেকড়েরা তার মালিকের লাশ খেয়ে ফেলতে পারেনি। ইন্টারনেট।
number of view: 164এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
