চাকরির হদিস মিলবে ফেসবুকে

 চাকরির হদিস মিলবে ফেসবুকেঅনলাইন সামাজিক নেটওয়ার্কে জব ক্যম্পেইন এর জন্য ইন্টারনেট জব সাইট ক্যরিয়ার বিল্ডার ডট কম ফেসবুকের সাথে দল গঠন করতে যাচ্ছে। দুটি কোম্পানিই এই খবরের সত্যতা স্বীকার করেছে।

ফেসবুকের ক্যারিয়ার বিল্ডার এবং ইমপ্লোইস সেকশনে বিশেষায়িত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। কাগজের পত্রিকার গতানুগতিক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যা কষ্টসাধ্য।

সিলিকন ভ্যালি ভিত্তিক ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। তখন এটি ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সামাজিক যোগাযোগ সাইট। পরবর্তীতে এটি খুব দ্রুত অন্যান্য কলেজ ও বিভিন্ন কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ে। অনলাইন বন্ধুদের সাথে খুব সহজে একের জীবনবৃত্তান্ত অন্যের সাথে ভাগাভাগি করতে পারায় এই সাইটটি অসম্ভব জনপ্রিয় হয়।

ফেসবুক সাইটের এক পাশে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞাপনগুলো দেওয়া থাকবে। অথবা কোন ইউজারের ডেইলি সামারি অব একটিভিটিস অংশে তার নেটওয়ার্কের বন্ধুদের জানানো হবে। বিজ্ঞাপনটিতে ক্লিক করা মাত্র ইউজারকে ক্যরিয়ার বিল্ডারের ওয়েবপেইজে নিয়ে যাওয়া হবে।

ক্যারিয়ার বিল্ডারের কনজুমার মার্কিটিংয়ের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ক্যসেলিনি বলেন “ফেসবুক সাইট এবং নেটওয়ার্কে প্রচার চালাতে ক্যারিয়ার বিল্ডার বেশ বড় অংকের অর্থ ব্যয় করছে। এর পর কয়েকটি ইউনিটে আমাদের গ্রাহকসেবা অব্যাহত থাকবে।”
নন-এক্সক্লুসিভ বিজ্ঞাপনের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দেওয়ার ঘোষণা দেয় ফেসবুক এবং ক্যারিয়ার বিল্ডার, যা প্রাথমিক পর্যায়ে মার্কিন বাজারকে কেন্দ্র করে তৈরি হয়। ক্যারিয়ার বিল্ডার সংবাদবপত্রের প্রকাশক ম্যাককেথি কোং, গ্যনেট কোং আইএনসি এবং ট্রিবিউন কোং এর মালিকানাধীন প্রতিষ্ঠান।

এই সাইটটি (http://www.facebook.com/careerbuilder) ব্যবহার করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনের মাধ্যমে আরও ভালো চাকরিপ্রার্থী খোঁজা সম্ভব বলে জানান ক্যথিলিনি। উদাহরণ স্বরুপ বলা যায়, কোন ইঞ্জিনিয়ার ফার্ম সহজেই ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্রদের খুঁজে পাবে, অথবা হাসপাতালের কোন নিয়োগদাতা ফেসবুকে এমন ইউজার খুজে পেতে পারেন যে নার্সিং পেশায় আছে।

ফেসবুক মিডিয়া সেলস্‌ এর ভাইস প্রেসিডেন্ট মাইক মার্ফি বলেন “বর্তমানে আমাদের একমাত্র ক্যারিয়ার বিল্ডারের সাথে সম্পর্ক বিদ্যমান।” তিনি আরও জানান যে ইউজারদের ব্যাক্তিগত গোপনীয়তা পূর্বের মতই বজায় থাকবে। গোপনীয়তার ব্যাপারে তিনি বলেন “আমরা কারো প্রোফাইলে কোন কিছু ঢোকাব না। শুধুমাত্র ভাল কর্মচারী খোঁজার জন্য আমরা ইউজারদের ফেসবুক এড ব্যাবহার করে প্রচার চালাচ্ছি। আর এতে আংশগ্রহন করা বা না করা সম্পূর্ণ তাদের ইচ্ছা।”

৬৭ মিলিয়ন কার্যকর সদস্য সহ ফেসবুক ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহৃত পঞ্চম সাইট। কোম্পানির পরিসংখ্যান মতে মার্কিন কলেজের শতকরা ৮৫ ভাগ ছাত্র ছাত্রী এই সাইটের সদস্য। ফেসবুকের বিনিয়োগকারী মাইক্রোসফট ফেসবুকের জন্য বিজ্ঞাপনের নেটওয়ার্ক সরবরাহ করে।

http://tech.bdnews24.com/details.php?shownewsid=159

খবরটি পড়েছেন :517
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. মোবাইলে ফেসবুকের ‘জিরো’ সাইট
  2. দিনে দুই ঘণ্টা ফেসবুকে কাটায় তরুণরা
  3. ফেসবুকে আসামির খোঁজ!
  4. ঘুম থেকে উঠেই ফেসবুকে বসে এক-তৃতীয়াংশ মেয়ে
  5. ফেসবুকে হয়রানির অভিযোগ মায়ের বিরুদ্ধে আদালতে পুত্র
  6. অর্ধেক মা-বাবাই সন্তানদের ফেসবুক বন্ধু
  7. ফেসবুকের বয়োজ্যেষ্ঠ বন্ধু
  8. শেষমেশ ফেসবুকে পাকড়াও ফেরারি মাফিয়া
  9. ফেসবুকে মাসে সময় ব্যয় সাড়ে নয় লাখ বছর!
  10. ফেসবুকে সুন্দরী সেজে ব্ল্যাকমেইল : মার্কিন তরুণের ১৫ বছর জেল

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>