পৌণে ২ ডলারে বাড়ি বিক্রি!
অবিশ্বাস্য হলেও সত্য যে,মাত্র পৌণে ২ ডলারে বিক্রি হলো শিকাগো সিটির সন্নিকটে সাগিনো এলাকার একটি বাড়ি। ঋণের দায়ে নিলামে উঠা বাড়িটি ই-বে‘র মাধ্যমে বিক্রির উদ্যোগ নেয়া হলে মোট ৮ জন গ্রাহক প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। কিন্তু কেউই পৌণে ২ ডলারের বেশী দাম হাকেননি। অবশেষে ৩০ বছর বয়সী যোয়ানা স্মিথ চূড়ান্ত ক্রেতার স্বীকৃতি পান। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক আকার ধারণ করায় লাখ লাখ বাড়ি নিলামে উঠেছে। নতুন ক্রেতা মিলছে না। কারণ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অবস্থাও নড়বড়ে হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই একটি করে ব্যাংক নিজেদের দেউলে ঘোষণা করছে অথবা বিক্রি হয়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা আশংকা করেছেন যে, সামনের এক বছর পর্যন্ত বেহাল অবস্থা অব্যাহত থাকবে। খবর: এনার
খবরটি পড়েছেন :369এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
