বুকের দুধ ক্যান্সারের ঝুঁকি কমায়
যেসব মায়েরা তাদের শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ান তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক কম। এই অভিমত গবেষকদের। উইসকনিসিন ইউনিভার্সিটির গবেষকরা ছয় হাজার স্তন ক্যান্সারগ্রস্থ মহিলাদের এবং আট হাজার স্তন ক্যান্সারবিহীন সুস্থ মহিলাদের মধ্যে জরিপ চালিয়ে এই তথ্য বের করেন। গবেষকরা আরো পর্যবেক্ষণ করেছেন যে, যাদের বয়স বিশ বছর কিংবা তারও কম এবং এ বয়স থেকে রজঃ নিবৃত্তির (Menopause) পূর্ব পর্যন্ত তাদের সন্তানদের স্তন্যদান ব্যাহত রেখেছেন তাদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি সবচাইতে কম। গবেষকদের মতে যত দীর্ঘকাল ধরে এই স্তন্যদান পটক্রিয়া চালু থাকে স্তন ক্যান্সারের ঝুঁকিও ততকাল কম থাকে। গবেষকদের ধারণা শিশুকে স্তন্যপান করানোর সময়কালে দেহে গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণে ইতিবাচক পরিবর্তন ঘটে। ফলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে।
খবরটি পড়েছেন :592এমন আরো কিছু পোষ্ট:
- নিঃসঙ্গতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
- ফূসফুস ক্যান্সারের ঝুঁকি কমায় সয়াবিন
- উচ্চ রক্তচাপের ওষুধ ক্যান্সারের প্রকোপ কমায়!
- মাছ হৃদরোগ,ডায়াবেটিস,স্ট্রোকের ঝুঁকি কমায়
- ভিটামিন ‘ডি’ ডায়াবেটিসের ঝুঁকি কমায়
- স্ট্রোকের ঝুঁকি কমায় চকোলেট
- ক্যান্সারের আটটি লক্ষণ চিহ্নিত করেছে বিজ্ঞানীরা
- নগর জীবনে ক্যান্সার ঝুঁকি
- সুখী দাম্পত্য পুরুষদের স্ট্রোকের ঝুঁকি কমায়
- ধ্যান হৃদরোগের কারণে মৃত্যু ঝুঁকি কমায়
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
